ভারতের ম্যাচ বয়কটে দীর্ঘমেয়াদী ক্ষতি হবে পাকিস্তানের! বলে দিল ICC

ICC On Pakistan regarding team India match boycott

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলব, কিন্তু ভারতের বিরুদ্ধে খেলব না। এমন নীতি নিয়েই এগোচ্ছে পাকিস্তান। রবিবার, পাকিস্তান সরকারের তরফে নির্দেশ পেতেই PCB জানিয়ে দেয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে খেলবে না তারা। সহজ কথায়, বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি একেবারেই মেনে নিতে পারছে না পাকিস্তান। তাই নাকি অন্যায়ের প্রতিবাদ জানাতে বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ম্যাচ বয়কট করেছে তারা। পাক সরকারের বিবৃতিতে নজর রেখেই এবার মুখ খুলল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC On Pakistan)।

পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে অবস্থান স্পষ্ট করল ICC

ESPN Cricinfo র রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 15 ফেব্রুয়ারি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না তারা। যুক্তি হিসেবে দাঁড় করানো হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ। অর্থাৎ সরকার নিজে হস্তক্ষেপ করে এই ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে বলেই দাবি করে পাক বোর্ড। আনুষ্ঠানিক সেই বার্তা পেতেই রবিবার রাতেই বিবৃতি দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

বিশ্ব ক্রিকেট সংস্থার তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, “বৈশ্বিক প্রতিযোগিতার ক্ষেত্রে আদৌ কি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায়? প্রত্যেকটি যোগ্য দলকে সমান শর্ত মেনেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে। সিলেক্টিভ পার্টিসিপেশন বিশ্বকাপের মতো প্রতিযোগিতার মৌলিক ধারণা সঙ্গে মানানসই নয়।” এদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে একেবারে সতর্ক করেই ICC জানায়, “কাউন্সিল প্রত্যেকটি সরকারি নীতিকে সমানভাবে সম্মান করে। তবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিশ্ব ক্রিকেট সংস্থা এবং গোটা বিশ্বের ক্রিকেট ভক্তদের এমনকি পাকিস্তানের লক্ষাধিক সমর্থকের স্বার্থের পরিপন্থী।”

অবশ্যই পড়ুন: মুস্তাফিজুরের বিকল্প কবে আসবে KKR এ? কেই বা হবেন ফিজের বদলি?

বিশ্ব ক্রিকেট সংস্থার দাবি, “আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল টুর্নামেন্ট স্পোর্টিং ইন্টিগ্রিটি, ধারাবাহিকতা এবং ন্যায্যুতার উপর দাঁড়িয়ে। তাই কোনও ম্যাচে না নামার মতো ঘটনা এই ভিত্তিকে দুর্বল করে দেয়। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে বেছে বেছে ম্যাচে অংশগ্রহণ করা যায় কি?” সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে আগামী দিনের পাকিস্তান ক্রিকেটেরই বড় ক্ষতি হতে পারে। আর সেই ক্ষতি ক্ষণস্থায়ী নয় বরং দীর্ঘমেয়াদী হবে। তাই যত দ্রুত সম্ভব PCB কে নিজেদের সিদ্ধান্ত সংশোধন করে নেওয়ার অনুরোধ করা হয়েছে। মূলত বিশ্বকাপের মর্যাদা রাখতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রিকেট নিয়ে সুবার্তা পৌঁছে দিতেই এমন পদক্ষেপ নিয়েছে ICC। এখন দেখার ভারতের ম্যাচ নিয়ে কোন দিকে হাঁটে পাকিস্তান!

Leave a Comment