ভারতে খেলবে কি না? বাংলাদেশকে সময় বেঁধে দিল ICC, নইলে বিশ্বকাপে এই দল

ICC On Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশকে। অন্যথায় বদলির মুখোমুখি হতে হবে তাদের (ICC On Bangladesh)। ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, এমন দাবিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। জানা যাচ্ছে, সীমিত ওভারের বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাইলে আগামী বুধবারের মধ্যে বিশ্ব ক্রিকেট সংস্থাকে শেষ সিদ্ধান্ত জানিয়ে দিতে হবে BCB-কে।

বাংলাদেশকে সময় বেঁধে দিল ICC!

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও নেই। এই পর্বে দাঁড়িয়ে ওপার বাংলার ক্রিকেটাররা জানেই না কোথায় খেলতে হবে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভারতের ম্যাচগুলো অন্য দেশে খেলার। এমতাবস্থায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিজেদের সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দিল ICC। জানা যাচ্ছে, আগামী 21 জানুয়ারি অর্থাৎ বুধবারের মধ্যে মুস্তাফিজুর রহমানরা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবেন কিনা সেটা স্পষ্ট করে জানাতে হবে বিশ্ব ক্রিকেট সংস্থাকে।

ওই রিপোর্ট অনুযায়ী, বুধবারের মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে যে সিদ্ধান্ত জানাবে পরবর্তীতে সেই সিদ্ধান্ত থেকে আর সরতে পারবে না পদ্মা পাড়ের দল। সেক্ষেত্রে, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে পুরোপুরি ওয়াকওভার পেয়ে যেতে পারে মুস্তাফিজুরদের প্রতিপক্ষ দলগুলি। যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একটি সূত্র বলছে, সেই সম্ভাবনা খুব একটা নেই। কারণ অতীত স্মরণ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলি হিসেবে একটি দলকে নামাতে পারে ICC।

অবশ্যই পড়ুন: ভারত পারল না, ফুটবল বিশ্বকাপ খেলবে বাংলাদেশ! জানালেন FIFA সভাপতি

বাংলাদেশের বদলি হতে পারে এই দল

অনেকেরই মনে থাকবে, 2009 সালে কিছু রাজনৈতিক কারণের জন্য ইংল্যান্ডে দল পাঠায়নি জিম্বাবুয়ে। এ নিয়ে খুব পরিষ্কারভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছিল তারা। আর তারপরেই জিম্বাবুয়ের বদলি হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা দেওয়া হয়েছিল স্কটল্যান্ডকে। সূত্রের দাবি যদি সত্যি হয়, সেক্ষেত্রে বাংলাদেশের বদলি হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে স্কটল্যান্ড। সবথেকে বড় কথা, এই দেশ ICC র অ্যাসোসিয়েট সদস্য। তাছাড়াও ইউরোপীয় ক্রিকেট দলগুলির মধ্যে বেশ নাম ডাক রয়েছে স্কটল্যান্ডের। তবে শেষ পর্যন্ত যদি এই দল বিশ্বকাপে সুযোগ পায় তবে অযোগ্য হিসেবেই অংশগ্রহণ করবে তারা।

Leave a Comment