ভারত-অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফির সূচি ঘোষণা BCCI-র, ম্যাচ পেল না কলকাতা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হচ্ছে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। 28 মার্চ এই আসরে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের আগেই ভারতীয় দলের (India) ঘরোয়া মরসুমের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড (India Vs Australia)। বৃহস্পতিবার বোর্ডের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ঘরোয়া সিজন শুরু করবে টিম ইন্ডিয়া। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় 2027 এর জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি।

ভারতের ঘরোয়া সিরিজের সূচি

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে প্রকাশিত সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ঘরোয়া মরসুম শুরু করছে ভারত। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এই দুই সিরিজ হয়ে গেলেই জানুয়ারিতে ভারতে আসবে অস্ট্রেলিয়া দল। কারণ আগামী 2027 সালের 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি। তবে অবাক করা বিষয় এই গোটা সিরিজে একটি ম্যাচও হচ্ছে না কলকাতায়।

ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের সূচি

ভারত বনাম অস্ট্রেলিয়া দুই চির প্রতিদ্বন্দ্বী দলের বর্ডার গাভাস্কার সিরিজের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদে। তবে অবাক করা বিষয়, এত গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের একটি ম্যাচও হচ্ছে না কলকাতা, মুম্বই, নয়া দিল্লি এমনকি ব্যাঙ্গালুরুতেও। বলে রাখি ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট শুরু হচ্ছে 21 জানুয়ারি থেকে চলবে 25 জানুয়ারি পর্যন্ত। এই টেস্ট হবে নাগপুরে।

এরপর দ্বিতীয় টেস্ট হবে 29 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। এই ম্যাচ গড়াবে চেন্নাইতে। তৃতীয় টেস্ট হবে 11 ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। চতুর্থ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 ফেব্রুয়ারি, চলবে 23 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর শেষ অর্থাৎ পঞ্চম টেস্ট হবে 27 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত। শেষের তিন টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে গুয়াহাটি, রাঁচি এবং আহমেদাবাদে।

 

অবশ্যই পড়ুন: ব্যাঙ্কের মতোই এবার সোশ্যাল মিডিয়া ব্যবহারে করাতে হবে KYC! আসছে নয়া নিয়ম

প্রসঙ্গত, বিগত দুই দশকে কলকাতায় হয়নি কোনও আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। অনেকেই আশা করেছিলেন 2027 বর্ডার গাভাস্কার ট্রফির একটি টেস্ট হলেও পাবে ইডেন গার্ডেন্স। তবে সেটা না হওয়ায় ক্ষুব্ধ বাংলা তথা ভারতের বহু ক্রিকেট ভক্ত। তার প্রমান মিলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই।

Leave a Comment