ভারত থেকে মুস্তাফিজুরদের ম্যাচ সরাতে পারে ICC, জয় হবে বাংলাদেশের!

Bangladesh Cricket Board request to icc to move T20 World Cup matches from India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত 24 ঘন্টায় চরম নাটকীয়তা দেখেছে ক্রিকেট বিশ্ব। মুস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার ঘটনায় ভারত বনাম বাংলাদেশ বিতর্কের পারদ সপ্তমে চড়েছে। শেষবারের মতো, বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না! এ নিয়ে রবিবারই মিটিং সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) বিশেষ কমিটি। সেখানেই সিদ্ধান্ত গ্রহণের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে ভারত থেকে বাংলাদেশের সমস্ত ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ রেখেছে তারা। তবে আজ রবিবার হওয়ায় কোনও সিদ্ধান্ত এখনই জানাচ্ছে না ICC। তবে ক্রিকবাজের এক রিপোর্ট বলছে, শেষ পর্যন্ত বাংলাদেশের অনুরোধেই সিলমোহর দিতে পারে বিশ্ব ক্রিকেট সংস্থা।

শ্রীলঙ্কায় বিশ্বকাপের সমস্ত ম্যাচ খেলতে পারে বাংলাদেশ

রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে অনুরোধ রাখা হয়েছে, তারা যেন সাম্প্রতিক পরিস্থিতির উপর নজর রেখে গোটা বিষয়টি বিবেচনা। সেই সাথে বাংলাদেশ ক্রিকেট দল যে ভারতে খেলতে আসবে না সে কথাও খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে ICC-কে। শোনা যাচ্ছে, BCB কর্তাদের তরফে জয় শাহের সংস্থাকে বিশ্বকাপের ম্যাচগুলি বিকল্প কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে ওপার বাংলার বোর্ড। তবে ঠিক কোথায়, তারা বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় সে কথা স্পষ্ট করে জানানো হয়নি।

অবশ্যই পড়ুন: ঘুঁচতে পারে ‘কাঙাল দশা’, পাকিস্তানে মিলল বিপুল তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার!

তবে কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা চাইছেন টাইগাররা তাদের বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় খেলুক। এক কথায়, মুস্তাফিজুর কাণ্ডে শেষ পর্যন্ত পাকিস্তানের মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপের সমস্ত ম্যাচ প্রতিবেশী দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় খেলতে চাইছে ওপার বাংলার বোর্ড। আপাতত যা খবর, রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দপ্তর বন্ধ থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী সোমবার অথবা মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন ICC। অনেকে অনেকেই বলছেন, বিশ্বকাপের ম্যাচ ভারতে না খেলার ক্ষেত্রে শেষ পর্যন্ত জয় হল বাংলাদেশেরই!

অবশ্যই পড়ুন: নতুন বছরে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকদের জন্য একাধিক নিয়ম জারি মধ্যশিক্ষা পর্ষদের

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে পরিচালকদের কঠোর পদক্ষেপ না নেওয়ার কথা জানানো হয়েছিল। এমনিতেও ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো শক্তিশালী এবং ধনী ক্রিকেট সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই বাংলাদেশ বোর্ডের। তাই শেষ পর্যন্ত ভারত সফর বাতিল করার পথে হেঁটেছে তারা। এদিকে BCCI এর একটি সূত্র আগেই জানিয়ে দিয়েছে, কারও ইচ্ছা অনিচ্ছার ভিত্তিতে বিশ্বকাপের ম্যাচ ভেন্যু বদলে যাবে না। তাছাড়াও এক মাসের মধ্যে বাংলাদেশের ম্যাচ অন্য দেশে স্থানান্তর সম্ভব নয়।

Leave a Comment