সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। আর এই দিনটিতে যেন প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা আলাদাভাবেই প্রকাশ পায়। হ্যাঁ, সে রোমান্টিক স্ফুলিঙ্গ হোক বা পারিবারিক আলিঙ্গন, সব ক্ষেত্রেই থাকে উল্লাস। তবে শুধুমাত্র যে ভালোবাসার দিনটিতে প্রিয় মানুষকে উপহার দিয়েই তা পালন করা যায়, এমনটা নয়। বরং, এমন কিছু শুভেচ্ছা বার্তা (Valentine’s Day Wish in Bengali) পাঠাতে পারেন, যেগুলি শুনলে সে খুশিতে আত্মহারা হয়ে উঠবে। আজকের প্রতিবেদনে এমনই কিছু শুভেচ্ছা বার্তা তুলে ধরব।
ভালোবাসা দিবসে এভাবে জানান শুভেচ্ছা
১) শুভ ভালোবাসা দিবস আমার ভালবাসা…. তুমি আমার হৃদস্পন্দন, যেটি প্রতিদিন এত দ্রুত হারে চলে..!
২) যে আমার হৃদয় চুরি করেছে এবং সুরক্ষিত রেখেছে… তাঁকে এই ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল….। সারা জীবন যেন আমরা এভাবে একসাথে থাকতে পারি!
৩) তোমার সাথে প্রতিটা মুহূর্তই ভ্যালেন্টাইনের জাদুর মতো মনে হয়… আলাদা করে ভালোবাসা দিবস পালন করার কোনও দরকার পড়ে না। তোমাকে অবিরাম ভালোবাসি…!
৪) আমার হৃদয় তোমাকে বেছে নিয়েছে আর আমি আবারও তোমাকে বেছে নেব! শুভ ভালোবাসা দিবস আমার প্রিয়…
৫) আজ আমি তোমাকে বলতে চাই…. তুমি পৃথিবীর সেরা সঙ্গী যাকে যে কেউ চাইলেও পাবে না। আর আমি খুবই ভাগ্যবান…. তুমি আমার জীবনে আসার জন্য। শুভ ভালোবাসা দিবস।
৬) ভালোবাসা শুধুমাত্র উপলব্ধ করার জন্য নয়…. বরং দৈনন্দিন জীবনে একে অপরের জন্য সময় বের করা আর মুক্তবাহুতে জীবনকে আলিঙ্গন করা…! শুভ ভালোবাসা দিবস আমার প্রিয়।
৭) যাই হয়ে যাক না কেন… তুমি সবসময় আমার…. আর যাই হোক না কেন…. আমি সবসময় তোমাকে ভালবেসে যাব। ঝগড়া, ভাঙা হৃদয়, যাই হোক না কেন…. তুমি সব সময় আমার ভালবাসা।
৮) চলো…. আমরা সেই ভালোবাসা উদযাপন করি যা আমাদের জীবনকে সুন্দর অভিযান করে তোলে…. প্রতিটা মুহূর্তকেই মূল্যবান আর প্রতিটা দিনকে স্মরণীয় করে তোলে… শুভ ভালোবাসা দিবস।
৯) তুমি যেভাবে রয়েছে আমি সেভাবেই ভালবাসি…. যখন আমাকে সোনা বলে ডাকো, আমি চাই সব সময় তোমার কোলে শুয়ে পড়তে….! বেশিরভাগ সময়ই আমি তোমার সঙ্গে থাকতে চাই…. তুমি আমার সব কিছু…. শুভ ভালোবাসা দিবস।
১০) তুমি আমার অতীত, তুমি আমার বর্তমান, তুমি আমার ভবিষ্যৎ। ২০২৬ সালের এই ভ্যালেন্টাইনস ডে-তে অনেক অনেক শুভেচ্ছা রইল….!
১১) প্রতিটা প্রেমের গল্প যেন বিশেষ হয়ে ওঠে… তবে আমাদের গল্পটি সবথেকে প্রিয়….। শুভ ভালোবাসা দিবস।
১২) আমার প্রতিটা হৃদস্পন্দনের সঙ্গেই আমি তোমার প্রেম যেন আরও বেশি করে উপভোগ করি….! শুভ ভালোবাসা দিবস আমার প্রিয়।
১৩) শুভ ভালোবাসা দিবস। তোমার আলিঙ্গন, হাসি আর রাতভর কথাবার্তার জন্য আমি তোমার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ…!
১৪) এতকিছুর মধ্যেও আমার মতো একজনকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ…। তুমি আমার জীবনকে অসাধারণ করে তুলেছো। শুভ ভালোবাসা দিবস।
১৫) এই পাগলাটে পৃথিবীতে তুমি আমার একমাত্র নিরাপদ স্থান…! শুভ ভ্যালেন্টাইনস ডে।
১৬) ভালোবাসা যে শুধুমাত্র একদিনের জন্য এমনটা নয়….। তোমার সঙ্গে সারা জীবনের জন্য ভ্যালেন্টাইনস ডে কাটাতে চাই।
১৭) আমাদের এই সুন্দর সম্পর্কটা যেন একটা ডায়েরির মতোই হয়…. যার প্রতিটা পাতা নতুন স্মৃতিতে ভরা আর শেষ পাতায় গিয়েও যেন আমরা একে অপরের হাত ধরে চলতে পারি…!
১৮) পৃথিবীটা অনেক বড় হতে পারে….। তবে আমাদের পৃথিবীটা শুরু হয় তোমাকে দিয়ে আর শেষ হয় তোমার ওই মায়াবী চোখের দিকে তাকিয়েই….! তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ।
আরও পড়ুন: আজীবন লড়তে পারবেন না ভোটে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের দাবি বিজেপির
১৯) তোমার হাসিতে যে শান্তি আছে তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না…! তুমি আমার সেই আশ্রয়স্থল, যেখানে পৌঁছলে সমস্ত ক্লান্তি উধাও হয়ে যায়… শুভ ভালোবাসা দিবস।
২০) কখনও যদি মনের আকাশে মেঘ জমে, তাহলে তুমি ভেবোনা আমি তোমার পাশে নেই…। আমি চিরকাল তোমার ছায়া হয়ে থাকবো, যাতে কোনও কষ্ট তোমাকে ছুঁতে না পারে…. শুভ ভালোবাসা দিবস।