ভিন দেশের হয়ে T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় খেলার স্বপ্ন দেখা ৪০ ক্রিকেটার

40 Indian origin Players Will Play In ICC 2026 T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তাঁদের কেউ স্বপ্ন দেখতেন, ভারতের জার্সি গায়ে খেলার। কারও স্বপ্ন ছিল ভারতকে বিশ্বকাপ জেতানোর। তবে এ জীবনে সেই সব স্বপ্ন পূরণ হয়নি। তাই বাধ্য হয়ে খেলতে হচ্ছে অন্য দেশের জাতীয় দলে। সেই সূত্রেই এবার, টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC 2026 T20 World Cup) অংশ নিতে চলেছেন 40 জন ভারতীয়। বলা চলে, দেশের মাটিতে বিদেশি দলের জার্সি গায়ে নিয়ে মাঠ কাঁপাতে নামবেন তাঁরা। জানা যাচ্ছে, 2026 বিশ্বকাপে অংশগ্রহণকারী 20 দেশের মধ্যে 9টি দেশে রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটাররা।

কোন কোন দলের হয়ে নামবেন ভারতীয় বংশোদ্ভুতরা?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সিদ্ধান্তে, 2026 বিশ্বকাপে অংশ নিতে চলেছে 20টি দেশ। সেই তালিকায় নাম রয়েছে কানাডার মতো 9টি পরিচিত দেশের। সেই সব দেশের হয়েই 20 ওভারের বিশ্বকাপে নামবেন 40 জন ভারতীয়। বলে রাখি, এ বছর বিশ্বকাপে কানাডা দলের হয়ে মাঠে নাম 11 জন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। এছাড়াও আমেরিকার হয়ে খেলবেন 9 জন। ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী দলে নিজেদের জায়গা খুঁজে নিয়েছেন 9 জন করে মোট 18 জন ভারতীয় বংশোদ্ভূত।

এখানেই শেষ নয়, বিশ্বকাপের তালিকায় অন্তর্ভুক্ত 40 জন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের তালিকায় রয়েছেন নামকরা ক্রিকেটাররাও। এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার রাচিন রবীন্দ্র থেকে শুরু করে ঈশ সোধি, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ সহ একাধিক পরিচিত মুখ। সবচেয়ে বড় কথা, এই ক্রিকেটাররা একটার সময় প্রায় প্রত্যেকেই ভারতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন দেখেছিলেন, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনির মতো বিশ্বকাপ খেলার।

অবশ্যই পড়ুন: ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান

এই খেলোয়াড়দের তালিকায় এমন অনেকেই রয়েছেন যাঁদের জন্ম ভারতে হলেও পরবর্তীতে লেখাপড়ার স্বার্থে চলে যেতে হয়েছিল অন্য দেশে। তবে ক্রিকেটের প্রতি ভালোবাসাটা কম হয়নি কোনদিনও। সেই তালিকায় এক উজ্জ্বল নাম মেনাঙ্ক প্যাটেল। 32 বছর বয়সী এই ক্রিকেটার একটা সময় গুজরাতের অনূর্ধ্ব 19 দলের হয়ে কামাল দেখিয়েছিলেন। আজ তিনি আমেরিকাকে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও তালিকায় রয়েছে সৌরভ নেত্রভালকারের নামও। পেশায় একজন সফল ইঞ্জিনিয়ার সৌরভ গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নিয়েছিলেন। সবচেয়ে বড় কথা, তাঁর হাত ধরেই বিরাট কোহলি, রোহিত শর্মার মতো বড় ক্রিকেটারের উইকেট পেয়েছিল দল ইতালি। এ বছরেও, সেই দলকেই নেতৃত্ব দেবেন সৌরভ।

Leave a Comment