ভুল উচ্চারণ করেননি মোদি! মালদাতেই রয়েছে মা হ্যান্টা কালী মন্দির, রইল ঠিকানা

Malad Hanta Kali Mandir details and address

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বিজেপির লক্ষ্য বাংলা দখল। সেই মতোই এ বঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত শনিবার, প্রথমে মালদার বুকে দাঁড়িয়ে ভারতীয় রেলের নতুন উপহার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর সেদিনই মালদার জনসভা থেকে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একের পর এক বক্তব্য রাখেন তিনি। সেখানেই নিজের ভাষণের মাঝে একাধারে দেব-দেবীদের নাম উচ্চারণ করছিলেন মোদি। ঠিক তখনই প্রধানমন্ত্রীর গলা থেকে ভেসে ওঠে “জয় মা হ্যান্টা কালী” ধ্বনী। আর তারপর থেকেই প্রধানমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে চলছে ব্যাপক ট্রোলিং। অনেকেরই দাবি, হ্যান্টা কালী (Malad Hanta Kali Mandir) নামে কোনও ঠাকুর ভূ-ভারতে নেই। তবে সেই যুক্তির পাল্টা যুক্তি খাড়া করেছেন মোদি সমর্থকরা।

প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে চলছে দেদার ট্রোলিং

গত শনিবার, মালদার জনসভা থেকে প্রধানমন্ত্রী আচমকা বলে ওঠেন, “জয় মা হ্যান্টা কালী।” দেশের চৌকিদারের সেই বক্তব্য নিয়ে গত দুদিনে ট্রোল কম হয়নি। নেট দুনিয়ার একটা বড় অংশের দাবি, “বাংলায় এসে ভোট ব্যাঙ্ক ভরার রাজনীতি করছেন নরেন্দ্র মোদি। এদিকে বাংলার কৃষ্টি, সংস্কৃতির সাথে পরিচিত নন, এমনকি দেবদেবীর নামও ঠিকমতো উচ্চারণ করতে পারেন না তিনি।” প্রধানমন্ত্রীর ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে আক্রমণ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেসও।

সম্প্রতি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নামক একটি ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর মালদার জনসভার একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, “জয় মা মনস্কামনা…” “জয় মা হ্যান্টা কালী…”সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও দেখে এক নেট নাগরিক লিখেছেন, ” জয় মা এন্টাকালি সেটা কি ঠাকুর” আরেক নেট নাগরিক প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে লিখেছেন, “এঁরা কোন দেব দেবী। কেউ কি জানেন?” অনেকে তো একেবারে সরাসরি বলেই দিয়েছেন, প্রধানমন্ত্রী ভুল নাম উচ্চারণ করে মা কালির অপমান করছেন। তৃণমূলের তরফে ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে, “প্রধানমন্ত্রী ভগবান কেও ছাড়লেন না?” তবে মোদি ভক্তদের একটা বড় অংশের দাবি আদতেই মালদায় রয়েছে মা মনস্কামনা এবং মা হ্যান্টা কালীর মন্দির।

অবশ্যই পড়ুন: ট্রাম্পকে শিক্ষা দিতে এবার বিরাট অস্ত্র প্রয়োগ করতে পারে ইউরোপের একাধিক দেশ!

সত্যিই হ্যান্টা কালীর মন্দির আছে মালদায়?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় মালদার প্রসিদ্ধ কালী মন্দির মা হ্যান্টা কালীর ছবি পোস্ট করছেন। তাঁদের বক্তব্য, প্রধানমন্ত্রী একটুও ভুল উচ্চারণ করেননি। মা মনস্কামনা এবং মা হ্যান্টা দুইই মন্দির রয়েছে মালদায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বক্তব্যের স্বপক্ষে প্রমাণ এবং যুক্তি দিয়ে এক নেট নাগরিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “মালদায় “মনোস্কামনা মা কালীর মন্দির এবং “হ্যাঁন্টা কালী মন্দির” দুইই আছে। যারা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জ্বীর মুখে এই নাম দুটো প্রথম শুনলে তাদের জন্য ছবি দিয়ে রাখলাম… কাউকে ছোটো করার জন্য এই পোস্ট নয়…”

 

মালদার স্থানীয় বাসিন্দাদের দাবি, সত্যিই মালদায় রয়েছে মা হ্যাঁন্টা কালী মন্দির। সকলের জানার স্বার্থে বলে রাখি, 1947 দলে মালদার PWD মোড় এলাকায় তৈরি হয় এই হ্যাঁন্টা কালী মন্দির। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীর কাছে এই মন্দির অত্যন্ত প্রসিদ্ধ। মা হ্যাঁন্টা কালীকে একবার চোখের দেখা দেখতে, দূর দূরান্ত থেকে বছরের নানান সময় ছুটে আসেন ভক্তরা। বিশেষ করে অগ্রহাহণ মাসে মায়ের বাৎসরিক পুজোর সময় এই মন্দিরে নামে ভক্তদের ঢল। যেকোনও ভক্ত চাইলেই এই মন্দিরে গিয়ে মায়ের দর্শন করতে পারেন। মন্দিরটির ঠিকানা, এন.এইচ-৩৪, PWD মোড় বা হ্যাঁন্টা কালী মোড়, মালদা।

Leave a Comment