বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পরপরই সামরিক অভিযান চালিয়ে ভেনেজুয়েলার দখল নিয়েছে আমেরিকা (Venezuela Crisis)। বন্দী করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ তাঁর একাধিক সঙ্গীকে। প্রশ্ন উঠছে, ভেনিজুয়েলার এই ঘটনা ভারতে কি কূটনৈতিক বা ভূ-রাজনৈতিক প্রভাব ফেলবে? এ নিয়ে থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞদের মতামত, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি ভারতে তো কোনও রকম বিরূপ প্রভাব ফেলবেই না বরং এতে আর্থিক দিক থেকে লাভ হবে নয়া দিল্লির। কিন্তু কীভাবে?
ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতিতে লাভ হবে ভারতের?
অনেকেই হয়তো জানেন, খনিজ তেল সমৃদ্ধ ভেনেজুয়েলায় বিপুল বিনিয়োগ ছিল ভারতের রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ONGC বিদেশ লিমিটেড বা OVL এর। পিটিআই সূত্রে খবর, দেশটির পূর্বাংশে অর্থাৎ পূর্ব ভেনেজুয়েলার একটি তেল উত্তোলন কেন্দ্রে অন্যান্য সংস্থার সাথে যৌথভাবে কাজ করত এই OVL। একটা সময় ছিল যখন ভেনিজুয়েলার তেল উত্তোলন কেন্দ্রগুলি থেকে প্রতিদিন কমপক্ষে 4 লাখ ব্যারেল খনিজ তেল আমদানি করত ভারত। তবে পরবর্তীতে আমেরিকা ভেনেজুয়েলার জ্বালানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করলে তেল উত্তোলনের কাজ বন্ধ হয়ে যায়। তাতে আমদানির পরিমাণ কমে ভারতের।
অবশ্যই পড়ুন: SIR শুনানিতে ডাক পেয়েও হাজির হতে পারলেন না মহম্মদ শামি…
সালটা 2020। আমেরিকার নিষেধাজ্ঞার পরবর্তী সময়ে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি অনেকটাই কমিয়ে আনে ভারত। জানা যায়, ওই সময় ভেনেজুয়েলার তেল উত্তোলন কেন্দ্রের অন্যতম অংশীদার হিসেবে OVL এর পাওনা ছিল কম করে 4825 কোটি টাকা। তবে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ভেনিজুয়েলা থেকে সেই অর্থ তুলতে পারেনি সংস্থাটি। কিন্তু এবার সেটা সম্ভব হতে চলেছে। বিশ্লেষক মহলের অনেকেরই দাবি, আমেরিকার হস্তক্ষেপে পরিবর্তিত পরিস্থিতিতে ভেনিজুয়েলা থেকে সেই অর্থ ফেরত পেতে পারে OVL। একদিক থেকে দেখতে গেলে এতে লাভবান হবে ভারত।
অবশ্যই পড়ুন: জানুয়ারি মাসে ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দেখুন নবান্নের হলিডে লিস্ট
এ নিয়ে থিঙ্ক ট্যাঙ্কের কর্তাদের বক্তব্য, দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সংঘাতের পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ভারতের উপর একেবারেই বাণিজ্যিক প্রভাব পড়ছে না। তিনি আরও জানান, আমেরিকার নিষেধাজ্ঞার পর গত বছর ভেনিজুয়েলা থেকে তেল আমদানি একেবারে 81.3 শতাংশ কমিয়ে দিয়েছিল ভারত। বর্তমান পরিস্থিতিতে সেই পরিমাণ আর কমার সম্ভাবনা নেই। উল্টে আর্থিক দিক থেকে লাভবান হতে পারে নয়া দিল্লি।