মদ খেয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনা, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে গ্রেফতার করল পুলিশ

Ex Indian Cricketer Accident and he was arrested by police

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নেশাগ্রস্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় দুর্ঘটনার কবলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার (Ex Indian Cricketer Accident)। মদ খেয়ে গাড়ি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন সদস্যকে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই ক্রিকেটার একটা সময় ভারতীয় দলে নিয়মিত ছিলেন। খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধেও। প্রজাতন্ত্র দিবসের রাতে তাঁর বিরুদ্ধেই মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে।

প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ

সাধারণতন্ত্র দিবসের রাতে সম্পূর্ণ নেশাগ্রস্ত অবস্থায় কার্যত বেসামাল হয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে গুজরাতের প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জ্যাকব মার্টিনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গত প্রজাতন্ত্র দিবসের দিন রাত আড়াইটা নাগাদ গুজরাতের অ্যাকোটার পুণীতগড় এলাকায় দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে পাশের একটি পার্কিং লটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকে সজোরে ধাক্কা মারেন মার্টিন। যেই ঘটনায় তাঁর দামি গাড়ি সহ একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্রের খবর, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দুর্ঘটনার কবলে পড়তেই তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয়রা। পরবর্তীতে তাঁরাই মার্টিনকে উদ্ধার করেন। পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ স্টেশনে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কর্মীরা। সেখানে গিয়েই স্থানীয়দের সাথে কথা বলে তাঁরা জানতে পারেন দুর্ঘটনার জন্য দায়ী প্রাক্তন ক্রিকেটার নিজেই। তিনি যে সম্পূর্ণ মধ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সেটা বুঝে উঠতে খুব একটা বেশি সময় লাগেনি পুলিশের। এরপরই ওই ক্রিকেটারকে গ্রেফতার করেন তাঁরা।

বলাই বাহুল্য, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে গ্রেফতার হওয়া ছাড়াও এর আগে পায়রাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মার্টিনকে। তাছাড়াও প্রতিবেশীদের দিনের পর দিন অযথা বিরক্ত করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে পাকিস্তানকে ধুয়ে দিতে পারেন ভারতের এই ৫ প্লেয়ার

উল্লেখ্য, ভারতীয় দলের জার্সি গায়ে মার্টিনের কেরিয়ার একেবারেই সুদীর্ঘ নয়। মাত্র দু বছর টিম ইন্ডিয়ার হয়ে খেলেছেন এই প্লেয়ার। 1999 সাল থেকে 2001 পর্যন্ত ভারতীয় দলের হয়ে মোট 10টি একদিনের ম্যাচ খেলেছেন মার্টিন। সেই আসরে সর্বসাকুল্যে রান রয়েছে 158। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে 9 হাজারেরও বেশি রান করেছেন এই প্লেয়ার। তবে বর্তমানে সব গুনই যেন নিজের দোষে ঢেকে ফেলছেন তিনি।

Leave a Comment