মহাকাল মহাতীর্থের পর কলকাতায় তৈরি হবে বইতীর্থ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee announced boi tirtha after request of book fair authority

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীঘার জগন্নাথধাম দেখেছে বঙ্গবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে নিউটাউনের বুকে তৈরি হচ্ছে দুর্গাঙ্গন। কিছুদিন আগেই মহাকাল মহাতীর্থের শিলান্যাসও করে এসেছেন তিনি। এবার একটা বইতীর্থ করা যাক… অবশেষে, বইমেলা কর্তৃপক্ষের আবেদনে সিলমোহর দিয়ে বড় ঘোষণা করেই ফেললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কলকাতার সেন্ট্রাল পার্ক অর্থাৎ বইমেলা চত্বরে তৈরি হবে বইতীর্থ। জানালেন লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার, কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এই ঘোষণা করেন তিনি।

কেমন হবে বইতীর্থ?

বৃহস্পতিবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, “অনেকদিন ধরেই ওরা বলছে বইমেলা প্রাঙ্গণে একটা বইতীর্থ করা হোক। বইমেলা প্রাঙ্গণ এখন স্থায়ী হয়ে গিয়েছে। আমি বললাম করে দাও। একটা রাফ স্কেচ করে রেখেছি। ব্যস্ততার মধ্যে পুরোটা করে উঠতে পারিনি। গোটা প্রাঙ্গণ তৈরি হবে বই দিয়েই। এর জন্য 10 কোটি টাকা দেওয়া হবে বইমেলা কর্তৃপক্ষকে। 50 বছরের উদ্বোধনে এসে যেন দেখতে পাই বইতীর্থ হয়ে গিয়েছে।”

অবশ্যই পড়ুন: ভারতেও আসবে না, বিশ্বকাপও খেলবে! চাইছে টা কী বাংলাদেশ?

বহুমুখী প্রতিভার অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতা, প্রবন্ধ লেখা থেকে শুরু করে গানের সুর করা, ছবি আঁকা এমনকি গানটাও বেশ গাইতে পারেন মমতা। এমন একজন সংস্কৃতিবান মুখ্যমন্ত্রীর কাছে আবদার হিসেবে বইতীর্থ তৈরির অনুরোধ রেখেছিলেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্যোক্তারা। অবশেষে মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই অনুরোধ পূরণ হওয়ায় উচ্ছ্বসিত বইমেলা কর্তৃপক্ষ। সূত্রের যা খবর, খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে বইতীর্থ করার জন্য 10 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হবে বইমেলা কর্তৃপক্ষকে।

মুখ্যমন্ত্রীর কথায়, ইতিমধ্যেই তাঁর 153টি বই প্রকাশিত হয়েছে। আগামী দিনে আরও 9টি বই বেরানোর কথা। লেখিকা মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “যেহেতু এখন 26 চলছে, ছব্বিশে ছাব্বিশটা কবিতা আমি হেলিতে যেতে যেতে 2-3 দিনের লিখে দিয়েছি। সেটা এসআইআর হিসেবেই বেরোবে।” বলার অপেক্ষা রাখে না, কলকাতার বুকে বইতীর্থ তৈরি হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সব বই সেখানে স্থান পাবে।

Leave a Comment