মহারাষ্ট্রে গুলির লড়াইয়ে খতম ৭ কুখ্যাত মাওবাদী, মৃত্যু ১ সেনা জওয়ানেরও

Maoist Encounter

সৌভিক মুখার্জী, কলকাতা: মাওবাদী দমন অভিযানে ফের বিরাট সাফল্য পেল ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী (Maoist Encounter)। জানা গিয়েছে, মহারাষ্ট্রের গড়চিরোলিতে এবার নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে সাতজন কুখ্যাত মাওবাদীর। তবে দুঃখের বিষয়, এই অভিযানে এক শীর্ষ সেনা জওয়ানের প্রাণ গিয়েছে এবং একজন গুরুতর আহত। যদিও এখনও পর্যন্ত ওই এলাকায় অভিযান চলছে বলে সেনা সূত্র মারফত খবর।

মাওবাদী দমনে বিরাট সাফল্য

ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, গত তিনদিন ধরেই ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে ঘাঁটি গেড়েছিল নিরাপত্তা রক্ষা বাহিনী। বৃহস্পতি ও শুক্রবার মাওবাদীদের সাথে চলে গুলির লড়াই। এমনকি বৃহস্পতিবার রাতে তিন মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। তবে শুক্রবার গুলির লড়াইয়ে আরও চারজন মাওবাদীর মৃত্যু হয়, যার মধ্যে তিনজন মহিলা। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্রসহ গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে তিনটি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর এবং ৩০৩ রাইফেলও রয়েছে।

সেনাদের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে নিরাপত্তা রক্ষাবাহিনী ও মাওবাদীদের সঙ্গে এই গুলির লড়াই চলে। এই অভিযানে পুলিশের সি-৬০ বাহিনীর সদস্য দীপক চিন্না মাডভি দু’জন মাওবাদীকে খতম করে। কিন্তু গুলির লড়াইয়ে তাঁরও মৃত্যু হয়। অন্যদিকে বৃহস্পতিবার রাতে গুলির লড়াইয়ে আহত হয়েছিলেন যোগ মাডভি নামের আরও এক সেনা জাওয়ান। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলেই জানিয়েছে চিকিৎসকরা।

আরও পড়ুন: ভারতীয় পণ্যের উপর ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, সাথে ৫০০ বিলিয়ন আমদানির ঘোষণা

সেনা সূত্রে খবর, গড়চিরোলি জঙ্গলে মাওবাদীদের ওই অঞ্চলের ১০ নম্বর কোম্পানির সদস্যরা সক্রিয় ছিল। তার পাশাপাশি ছত্তিশগড় এলাকারও কয়েকজন ঘুরে বেড়াচ্ছিল বলে রিপোর্ট আসে সেনাদের কাছে। আর সেই সূত্রেই তারা অভিযান চালায়। এমনকি ৩ ফেব্রুয়ারি রাতেই অভিযান শুরু করেছিল ভারতীয় নিরাপত্তা রক্ষা বাহিনী। এরপর টানা তিনদিন ধরে চলে অভিযান। শেষমেষ এই অভিযানে ৭ জন কুখ্যাত মাওবাদী এনকাউন্টার হয়। মূলত ছত্তিশগড়ের নারায়ণপুর ও গড়চিরোলির সীমানায় থাকা ফড়েওয়াড়া এলাকায় এই সাফল্য পায় ভারতীয় সেনা।

Leave a Comment