বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্টক মার্কেটে বিনিয়োগ করে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন না, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। বিনিয়োগকারীদের এমন স্বপ্ন পূরণ করতে পারে শুধুমাত্র মাল্টিব্যাগর স্টক (Multibagger Stock)। হ্যাঁ, শেয়ার বাজার বা স্টক মার্কেটের বেশিরভাগ শব্দের সাথে পরিচিত থাকলে আপনি এই শব্দটিও প্রায়শই শুনে থাকবেন। স্টকের বাজারে অল্প সময়ের মধ্যে ঝড় তুলতে সক্ষম স্টকগুলির পোশাকি নাম মাল্টিব্যাগর স্টক। যা বিনিয়োগকারীদের হাত খুলে রিটার্ন দিয়ে থাকে। আজকের প্রতিবেদনের মূল আলোচ্য বিষয় তেমনই এক স্টক। যেখানে মাত্র 10 হাজার রেখে প্রায় আড়াই লাখ রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা।
মাত্র 10 হাজার রেখে মিলেছে প্রায় আড়াই লাখ
শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যে দিয়েও ভারতের বৃহৎ বৈচিত্র্যময় শিল্পগোষ্ঠী আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বা Apar Industries Ltd এর স্টকগুলি বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। মূলত তেল থেকে শুরু করে কন্ডাক্টর, পলিমার, লুব্রিক্যান্ট, প্রতিরক্ষা, রেলওয়ে সহ একাধিক গুরুত্বপূর্ণ খাতে ব্যবসা রয়েছে এই সংস্থার। বিগত বছরগুলিতে এই সংস্থার স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে।
না বললেই নয়, আজ থেকে বছর পাঁচেক আগে অর্থাৎ 2020 সালে দাঁড়িয়ে এই সংস্থার একটি স্টকের দাম ছিল মাত্র 361 টাকা। আজকের দিনে অর্থাৎ 2025 এর ডিসেম্বরে সেই স্টকের দাম গিয়ে দাঁড়িয়েছে 8,899 টাকায়। যা সত্যিই অভাবনীয়। শেয়ার বাজারের অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, এত অল্প সময়ে এমন রিটার্ন খুব অল্প সংখ্যক স্টকই দিয়ে থাকে। জানলে অবাক হতে হয়, 2020 সালের ডিসেম্বর মাসে 361 টাকার এই স্টক মাত্র 5 বছরের মধ্যে বিনিয়োগকারীদের 2,358 শতাংশ রিটার্ন দিয়েছে।
সহজে বলতে গেলে, 2020 সালে যদি কেউ বিশ্বাস করে আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 361 টাকার স্টকে মাত্র 10 হাজার টাকা রাখতেন, তবে আজকের দিনে তার পকেটে আসতো 2 লাখ 45 হাজার 800 টাকা। এক কথায়, সাধারণ ফিক্সড ডিপোজিট করে 10 হাজার টাকা যেখানে ডবল হতে প্রায় 9 বছর লেগে যায় সেই পর্বে দাঁড়িয়ে মাত্র 5 বছরে 10 হাজার টাকাকে প্রায় আড়াই লাখ বানিয়েছে এই স্টক। একইভাবে যদি কেউ এই স্টকে 2020 তে মাত্র 1 লাখ টাকা রাখতেন তবে আজকের দিনে তার মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতে 24 লাখ 58 হাজার টাকায়। ভাবা যায়! বলে রাখি, শেষবারের মতো 5 ডিসেম্বর 8,899 টাকায় ক্লোজ হয়েছিল আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টকগুলি।
অবশ্যই পড়ুন: ৫ বছরের FD-তে ৮% সুদ দিচ্ছে এই ব্যাঙ্কগুলি, দেখুন তালিকা
প্রসঙ্গত, ভারতীয় সংস্থা আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিদ্যুৎ থেকে শুরু করে তেল সহ অ্যালুমিনিয়াম এবং খাদ কন্ডাক্টর সহ একাধিক উৎপাদন খাত মিলিয়ে বিগত দিনগুলিতে ব্যবসায়িক ক্ষেত্রে বিপুল মুনাফা অর্জন করেছে। আর সেই আর্থিক উন্নতির হাত ধরেই সাম্প্রতিককালে এই সংস্থার স্টকগুলির দাম একেবারে আকাশ ছুঁয়েছে। বিশেষজ্ঞ মহলের অনেকেরই দাবি, সংস্থাটি যেভাবে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে এই সংস্থার একটি স্টকের দাম 10 হাজার ছুঁয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)