মাত্র ৩ ঘন্টা ৫০ মিনিটে দিল্লি থেকে বারাণসী! রেল নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত

Indian Railways

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের পরিবহন ব্যবস্থার মূল মেরুদণ্ড হল রেল (Indian Railways)। শহর থেকে গ্রাম, বাণিজ্য থেকে পর্যটন, সব ক্ষেত্রেই এর জুড়িমেলা ভার এর। এবার সেই রেল ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিময় করে তোলার জন্য ২০২৬-২৭ বাজেটে বড়সড় ঘোষণা করা হল। বিশেষ করে হাই-স্পিড রেল, জাতীয় পরিষেবা উন্নয়ন, নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির উপরেই এবার জোর দেওয়া হয়েছে।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এই বাজেটে রেল পরিকাঠামোতে রেকর্ড বিনিয়োগের মাধ্যমে দেশজুড়ে দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থা করে তোলা হবে। সরকারের লক্ষ্য একটাই- যাত্রীদের সময় বাঁচানো এবং বাণিজ্য আরও সহজ করে তোলা। পাশাপাশি বিভিন্ন রাজ্যের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো।

দিল্লি থেকে বারাণসী ৩ ঘন্টা ৫০ মিনিটে যাত্রা

সবথেকে নজরকাড়া প্রকল্পগুলির মধ্যে এবার রয়েছে দিল্লি থেকে বারাণসী বুলেট ট্রেন করিডর। হ্যাঁ, এই রুট চালু হলে বর্তমানের তুলনায় যাত্রার সময় কমে দাঁড়াবে মাত্র ৩ ঘন্টা ৫০ মিনিট। ফলে এটি যে ঐতিহাসিক মাইলফলক হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। আর ধর্মীয় বা সাংস্কৃতিক দিক থেকেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ। এতে দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে।

এদিকে বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রস্তাবিত হাই-স্পিড করিডরটি পাটনা হয়ে যাবে বলেই খবর। এতে উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে যোগসূত্র হবে। তবে এই রুটে যাত্রার সময় ধরা হয়েছে ২ ঘন্টা ৫৫ মিনিট। এই রুট চালু হলে ধর্মীয় পর্যটন তো বাড়বেই। পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রগুলিতে পৌঁছনপ আরও সহজ হয়ে উঠবে।

দক্ষিণ ভারতে দ্রুতগতির রেল নেটওয়ার্ক

এদিকে দক্ষিণ ভারতে একাধিক হাই-স্পিড রেল প্রকল্পের ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, চেন্নাই থেকে বেঙ্গালুরু সময় কমবে প্রায় ১ ঘন্টা ১৩ মিনিট। আর বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ প্রায় ২ ঘন্টা সময় কম লাগবে। পাশাপাশি চেন্নাই থেকে হায়দ্রাবাদ যেতে প্রায় ২ ঘন্টা ৫৫ মিনিট সময় কম লাগবে। আর এই করিডর চালু হলে কর্ণাটক, তেলেঙ্গানা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল এবং পুদুচেরির মধ্যে যে বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থা বিরাট উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: প্রমিস ডে-তে প্রিয়জনকে এভাবে জানান শুভেচ্ছা… কখনও ছেড়ে যাবে না সে!

মুম্বাই থেকে পুনে মাত্র ৪৮ মিনিটে যাত্রা

পশ্চিম ভারতের মুম্বাই পুনে হাই-স্পিড করিডরকেও এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই রুট চালু হলে যাত্রার সময় কমে দাঁড়াবে মাত্র ৪৮ মিনিট। পাশাপাশি পুনে থেকে হায়দ্রাবাদ প্রায় ১ ঘন্টা ৫৫ মিনিটে পৌঁছান যাবে। ফলত শিল্প, স্টার্টআপ বা কর্পোরেট খাতে ব্যাপক উন্নতি হবে বলেই যারা যাচ্ছে। এখন শুধু দেখার, এই প্রকল্পগুলি কবে বাস্তবায়িত হয়।

Leave a Comment