মাত্র ৭৩৯৯ টাকায় বাজার কাঁপাতে আসছে দেশীয় কোম্পানির ধামাকাদার স্মার্টফোন

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজেটের মধ্যে স্মার্টফোন খুঁজছেন? তাহলে সেই বাজারেই এবার চমক দিল দেশীয় সংস্থা লাভা। সম্প্রতি ‘Bold N2 Pro’ লঞ্চ করার পর কোম্পানিটি আবারো সস্তায় যাদের নতুন স্মার্টফোন Lava Bold N2 Lite লঞ্চ করতে চলেছে। যারা ফিচার্সের মধ্যে পকেটের টানকেও গুরুত্ব দিয়ে থাকেন এবং প্রথমবারের স্মার্টফোন ব্যবহার করতে চান, তাদের জন্য এই ফোনটি হতে পারে আকর্ষণীয় বিকল্প।

কত দাম এই ফোনের?

উল্লেখ্য, ভারতে Lava Bold N2 Lite ফোনটির অফিসিয়াল নাম রাখা হয়েছে মাত্র 7399 টাকা। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আগামী 10 এপ্রিল দুপুর বারোটা থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে এই ফোনটি বিক্রি শুরু হবে। আর সবথেকে বড় ব্যাপার, যে কোনও পেমেন্ট মেথড ব্যবহার করলে মিলবে 400 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এমনকি একসঙ্গে দুটি ফোন কিনলে অতিরিক্ত 500 টাকা ছাড় পাওয়া যাবে।

নজরকাড়া ডিসপ্লে এবং ডিজাইন

বাজেটের মধ্যে হলেও এই ফোনটির ডিজাইনে কোনও রকম কৃপণতা করেনি লাভা। কারণ, এতে রয়েছে 6.75 ইঞ্চির একটি বড় HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 90Hz। ফলত, স্ক্রল করার ক্ষেত্রে দারুণ অভিজ্ঞতা দেবে। আর ভিডিও দেখা বা অনলাইন ক্লাসের জন্য এই স্ক্রিন একেবারে হতে পারে দারুণ বিকল্প। আর ফোনটি নীলগিরি ব্লু এবং কোলার গোল্ড এই দুটি আকর্ষণীয় রঙেই বাজারে আসছে।

প্রসেসর এবং স্টোরেজ

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc 9863A অক্টা-কোর প্রসেসর, যার সঙ্গে 3GB RAM এবং 64GB ইন্টার্নাল স্টোরেজ থাকছে। আর যারা আরও বেশি স্টোরেজ চান, তারা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। এমনকি ফোনটি লেটেস্ট Android 15 Go এডিশনে চলবে, যা কম RAM এও কোনও রকম ল্যাগ হতে দেবে না।

ক্যামেরা এবং ব্যাটারি

জানা যাচ্ছে, এই ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি এআই প্রাইমারি ক্যামেরা। আর সেলফির জন্য সামনে 5 মেগাপিক্সেলের শুটার থাকছে। পাশাপাশি দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখার জন্য এতে 5000 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। আর লাভা দাবি করছে যে, একবার চার্জ দিলেই ফোনটি 30 ঘণ্টা টকটাইম এবং 340 ঘণ্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম সার্ভিস দেবে। এমনকি বক্সে 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হাওড়া থেকে নয়া দিল্লির নতুন ট্রেন ঘোষণা পূর্ব রেলের, জানুন সময়সূচি

সবথেকে বড় ব্যাপার, ফোনটিতে অটো কল রেকর্ডিং এর মতো ফিচার্স দেওয়া রয়েছে। পাশাপাশি ফোনের পাশে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। আর ডুয়াল 4G সিম সাপোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং উন্নত নেটওয়ার্ক ব্যান্ড সাপোর্ট করছে। তাই যারা বাজেটের মধ্যে ফোন কিনতে চান, তাদের জন্য এটি হতে পারে এক্কেবারে আকর্ষণীয় বিকল্প।

Leave a Comment