সৌভিক মুখার্জী, কলকাতা: কোচবিহারে সভা করতে এসে মালদা কাণ্ডে এবার তৃণমূলকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi on Malda Incident)। সম্প্রতি মালদয়ার কালিয়াচকে বিচারকদের আটকে রাখা নিয়ে যে হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা নিয়ে উত্তপ্ত গোটা রাজ্যের রাজনীতি। আর এবার তা নিয়ে সুর চড়ালেন মোদী। তিনি বলেন, গোটা দেশ দেখছে যে বিচারকদের কীভাবে আটকে রাখা হয়েছিল। তৃণমূলের শাসনে বিচারকরা পর্যন্ত রেহাই পাচ্ছ না। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় যাবে?
মোদী এদিন স্পষ্ট বলেন, কালিয়াচকের ঘটনা তৃণমূলের নির্মম সরকারের মহাজঙ্গলরাজের উদাহরণ। বিচার বিভাগীয় আধিকারিকদের এভাবে নিশানা করা হচ্ছে। তৃণমূলের পাপের ঘড়া সম্পন্ন হয়ে গিয়েছে। এবার তাদের দিন শেষ। পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার শবযাত্রা বের করে ফেলেছে তৃণমূল। মোদীর সংযোজন, যে রাজ্যে বিচারকরাই সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? গোটা দেশ দেখেছে, কীভাবে বিচারপতিদের উপরে হামলা করা হয়েছে।
এই খবরটি সবে আমাদের কাছে এসে পৌঁছেছে। বিস্তারিত আসছে। রিফ্রেশ করতে থাকুন।