মাসে মিলবে ১২,০০০ টাকা, সাথে চাকরি! ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক

Kotak Mahindra Bank Internship 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্কিং সেক্টরে যারা কেরিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে আসলো কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। ২০২৬ সালের জন্য রিক্রুটমেন্ট ইন্টার্ন পদে ইন্টার্নশিপের (Kotak Mahindra Bank Internship 2026) আবেদন গ্রহণ করছে তারা, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে এবং প্রতি মাসে মোটা অংকের স্টাইপেন্ড পাওয়া যাবে। সবথেকে বড় ব্যাপার, এখানে ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সম্পর্কে তথ্য

বলে রাখি, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্ক। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যাঙ্কটি বর্তমানে বাজার মূল্যের নিরিখে ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম। আর ব্যক্তিগত ব্যাঙ্কিং থেকে শুরু করে কর্পোরেট ফাইন্যান্স, ইনভেস্টমেন্ট, ইন্সুরেন্স সহ বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে তারা। এই সংস্থার তরফ থেকেই বিনামূল্যে ট্রেনিং এর আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে আবেদন করতে গেলে যে যোগ্যতাগুলি পূরণ করতে হবে তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • ফুল টাইম অফিসে উপস্থিত থেকে ইন্টার্নশিপ করতে উপলব্ধ থাকতে হবে।
  • ৫ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চের মধ্যে ইন্টার্নশিপ শুরু করতে হবে।
  • মোট ছয় মাস ইন্টার্নশিপে যুক্ত থাকতে হবে।
  • থানে, নবী মুম্বাই এবং মুম্বাই এলাকার প্রার্থীরা শুধুমাত্র আবেদন করতে পারবে।
  • সংশ্লিষ্ট ক্ষেত্রে স্কিল ও দক্ষতা থাকতে হবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে ইন্টার্ন হিসাবে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের এইচআর ও রিক্রুটমেন্ট সংক্রান্ত বিভিন্ন কাজ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • LinkedIn, Naukri, IIM Jobs এ বিভিন্ন প্রার্থী খুঁজতে হবে এবং শর্টলিস্টেড করতে হবে।
  • ইন্টারভিউ সিডিউল করতে হবে এবং সমন্বয় করতে হবে।
  • প্রার্থীদের ডকুমেন্ট সংগ্রহ করতে সহায়তা করতে হবে।
  • ক্যান্ডিডেট ডাটাবেস আপডেট ও রেকর্ড মেইন্টেন করতে হবে।
  • অফার নেভিগেশন প্রক্রিয়ায় সহায়তা করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের থানে, নবী মুম্বাই এবং মুম্বাইতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি ৬ মাসের জন্য হবে। অর্থাৎ ৬ মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে শুরু করে ১২,০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত থাকবে। তবে ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট ও সুপারিশ পত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুন: জ্যেষ্ঠা নক্ষত্রে টাকার বৃষ্টি হবে ৫ রাশির উপর! আজকের রাশিফল, ১১ ফেব্রুয়ারি

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল সাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

উল্লেখ করার বিষয়, এখানে আবেদন করার শেষ তারিখ ৮ মার্চ, ২০২৬। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

Kotak Mahindra Bank Internship: Apply Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment