মাসে মিলবে ২৪,০০০! ইন্টার্নশিপের দারুণ সুযোগ দিচ্ছে Urban Company

Urban Company Internship 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, যারা কর্পোরেট দুনিয়ায় কাজের বাস্তব অভিজ্ঞতা নিতে চান, তাদের জন্য দারুণ সুযোগ নিয়ে আসলো স্টার্টআপ সংস্থা উরবান কোম্পানি। হ্যাঁ, ২০২৬ সালের জন্য বিজনেস ডেভেলপমেন্ট ইন্টার্ন নিয়োগের (Urban Company Internship 2026) বিজ্ঞপ্তি জারি করেছে তারা। আর এই ইন্টার্নশিপে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৪,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

উরবান কোম্পানি সম্পর্কে তথ্য

জানিয়ে রাখি, উরবান কোম্পানি আগে উরবান ক্লাব নামে পরিচিত ছিল। আর এরা বর্তমানে ভারতের অন্যতম দ্রুত বেড়ে ওঠা স্টার্টআপ সংস্থাগুলির মধ্যে একটি। এরা অনলাইনের মাধ্যমে গ্রাহকদের যাচাই করা এবং বিশ্বস্ত লোকাল সার্ভিস প্রোভাইডারদের সাহায্য করে। আর এই সংস্থার তরফ থেকেই ইন্টার্নশিপ আয়োজন করা হয়েছে।

কারা আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপে আবেদন করতে গেলে প্রার্থীদের অবশ্যই ফুল-টাইম অফিসে উপস্থিত থেকে ট্রেনিং নিতে উপলব্ধ থাকতে হবে। পাশাপাশি ৯ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে ট্রেনিং শুরু করতে হবে এবং টানা ৬ মাস সময় দিতে হবে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের আগ্রহ এবং দক্ষতা থাকতে হবে। এমনকি বিশেষভাবে যে সমস্ত মহিলা প্রার্থী নিজের কেরিয়ার গড়তে চান, তারাও এখানে আবেদন করতে পারবে।

কী কী দায়িত্ব সামলাতে হবে?

এখানে ট্রেনিং নিলে যে দায়িত্বগুলি সামলাতে হবে সেগুলি হল—

  • দৈনন্দিন অপারেশন ম্যানেজমেন্টে সহায়তা করতে হবে।
  • সেলস টিমের সঙ্গে কাজ করে সেলস স্ট্রাটেজি তৈরি করতে হবে।
  • নতুন ক্লায়েন্ট এবং ইউজার অনবোর্ডিং করতে হবে।
  • ডিল ক্লোজ করার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

ইন্টার্নশিপের স্থান ও মেয়াদ

এই ইন্টার্নশিপ ট্রেনিংটি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবং ট্রেনিংটি হবে ছয় মাসের জন্য। অর্থাৎ, ৬ মাস সম্পূর্ণ নিরবিচ্ছিন্ন সময় দিতে হবে।

স্টাইপেন্ড ও অন্যান্য সুযোগ-সুবিধা

এখানে ট্রেনিং নিলে প্রতি মাসে ২০,০০০ টাকা থেকে শুরু করে ২৪,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত থাকবে। আর শুধু তাই নয়, ইন্টার্নশিপ শেষে সার্টিফিকেট ও সুপারিশপত্র দেওয়া হবে, যেগুলি চাকরির আবেদনের ক্ষেত্রে কাজে লাগবে।

আরও পড়ুন: ব্যাতিপাত যোগে অর্থপ্রাপ্তি হবে ৪ রাশির! আজকের রাশিফল, ২০ জানুয়ারি

আবেদন পদ্ধতি

প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল সাইটের লিংক দেওয়া রয়েছে। সেখান থেকে সরাসরি রেজিস্ট্রেশন করে নিজের ব্যক্তিগত তথ্য এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

তবে এক্ষেত্রে বলে রাখার বিষয়, এখানে আবেদন করার শেষ তারিখ আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২৬। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।

Urban Company Internship- Apply Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment