সহেলি মিত্র, কলকাতাঃ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নিয়ে গোটা টলিউড শোকে ডুবে রয়েছে। থমথমে হয়ে রয়েছে স্টুডিও পাড়া। এরই মাঝে চলতি সপ্তাহে বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List) সামনে আসবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে আশঙ্কা সত্যি হয়নি, প্রতি সপ্তাহের মতো আজ বৃহস্পতিবার প্রকাশ্যে এল বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড। জানা গেল কে সেরার সেরা হল এবং কে পিছিয়ে গেল। চলুন আপনিও জেনে নেবেন।
চলতি সপ্তাহের বেঙ্গল টপার কে?
এমনিতে যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়ালের দর্শক সংখ্যা বাড়ছে। চাহিদা বাড়ছে নিত্য নতুন সিরিয়ালেরও। এদিকে সকলের সেই চাহিদার মান রেখে প্রোডাকশন হাউসগুলো চলমান মেগা ধারাবাহিকগুলিতে যেমন নিত্য নতুন চমক আনছে, তেমনই নতুন নতুন সিরিয়াল আনার কাজও করছে। যেগুলির মধ্যে কিছু হিট হচ্ছে তো কোনওগুলি টিআরপির অভাবে মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কোনও সিরিয়াল যতই ভালো স্টারকাস্ট হোক না কেন, চিত্রনাট্য ভালো হোক না কেন, সপ্তাহের শেষে টিআরপিই শেষ কথা বলে। এই সপ্তাহেও যার ব্যতিক্রম ঘটল না। আপনিও কি জানতে ইচ্ছুক এই সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হয়েছে?
আরও পড়ুনঃ এপ্রিলে বদলে গেল রেলের দুটি বড় নিয়ম, প্রভাব পড়বে যাত্রীদের ওপর
তাহলে জানিয়ে রাখি, এক সপ্তাহ পিছিয়ে থাকলেও এই সপ্তাহে ফের একবার সেরার মুকুট উঠল জি বাংলার ‘পরিণীতা’ সিরিয়ালের মাথায়। 6.3 রেটিংস পেয়ে প্রথম হয়েছে পারুল রায়ানের ‘পরিণীতা’। অন্যদিকে ভালো ফল করেছে পরশুরামও। ৬.০ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে ধারাবাহিকটি। তৃতীয় হয়েছে রাঙামতি। যদিও এই আইপিএল-এর সিজনে কিন্তু মেগা ধারাবাহিকগুলির রেটিংস বেশ অনেকটাই কমে গিয়েছে।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
বেঙ্গল টপার- পরিণীতা 6.3
দ্বিতীয়- জোয়ার ভাটা, পরশুরাম 6.0
তৃতীয়- রাঙামতি 5.9
চতুর্থ- তারে ধরি ধরি মনে করি 5.7
পঞ্চম- ও মোর দরদিয়া 5.4