মুস্তাফিজুরকে IPL থেকে বাদ দেওয়ার বদলা নিল বাংলাদেশ!

IPL Ban In Bangladesh Muhammad Yunus Government strict decision

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার বদলা নিল বাংলাদেশ। ওপার বাংলায় নিষিদ্ধ করে দেওয়া হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সমস্ত ধরনের সম্প্রচার (IPL Ban In Bangladesh)। সোমবার, মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করা হয়েছে, বাংলাদেশে IPL সংক্রান্ত সম্প্রচার, IPL নিয়ে কোনও বিজ্ঞাপন, IPL এর সাথে যুক্ত কোনও রকম প্রচার করা যাবে না। নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ওপারে বন্ধ হয়ে গেল IPL এর প্রচারণা।

কঠিন পদক্ষেপ বাংলাদেশের

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাতে বেজায় চটেছে ওপার বাংলার ক্রিকেট বোর্ড। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছেও নালিশ জানিয়েছে তারা। আবেদন জানানো হয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে অন্যত্র স্থানান্তরের। এরই মাঝে সোমবার সকাল হতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এল বিবৃতি।

অবশ্যই পড়ুন: ভেনেজুয়েলায় আমেরিকার ক্ষমতা প্রদর্শনে লাভবান হবে ভারত! কীভাবে? বুঝুন

ওই বিবৃতিতে বলা হয়েছে, “2026 IPL থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের বোর্ড। যার কোনও যুক্তিযুক্ত কারণ দেখানো হয়নি। এই ঘটনায় বাংলাদেশের জনতা ব্যথিত এবং মর্মাহত। ক্ষুব্ধ তো বোর্ডও। তাই পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বাংলাদেশ জুড়ে IPL ম্যাচের সম্প্রচার সহ অন্যান্য সমস্ত ধরনের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। জনস্বার্থে এই আদেশ জারি হল।”

অবশ্যই পড়ুন: মুস্তাফিজুর রহমানের বদলি খুঁজে পেয়ে গেল KKR!

উল্লেখ্য, মুস্তাফিজুর বিতর্কে প্রথমদিকে বড়সড় পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে সূত্রের যা খবর, ওপারের বোর্ডকে ক্রমাগত উসকেছে মৌলবাদী ইউনূস সরকার। তাতে ICC র কাছে ভারতে দল না পাঠানোর কথা জানানোর পর এবার ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ IPL উপভোগ থেকে বঞ্চিত হলেন বাংলাদেশের জনগণ।

Leave a Comment