মুস্তাফিজুরের বিকল্প কবে আসবে KKR এ? কেই বা হবেন ফিজের বদলি?

Mustafizur Rahman Substitute In Kolkata Knight Riders New Update-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশীর সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রেখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরানোর নির্দেশ দিয়েছিল BCCI। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার নির্দেশের পরই তড়িঘড়ি বিবৃতি জারি করে বাংলাদেশের এই নামি ক্রিকেটারকে বিদায় দেয় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই থেকে এখনও পর্যন্ত, ফিজের বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করতে পারেনি শাহরুখ খানের দল। প্রশ্ন উঠছে, কবে ওপার বাংলার প্লেয়ারের বদলি আসবে কলকাতায়? কেই বা হবেন মুস্তাফিজের বিকল্প?

কবে, কাকে মুস্তাফিজের বিকল্প হিসেবে দলে নেবে KKR?

বাংলাদেশিদের মধ্যে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন শুধুমাত্র মুস্তাফিজ। 9 কোটি 20 লাখ টাকা দিয়ে চেন্নাইয়ের সাথে লড়াই করে তাঁকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি। তবে বোর্ডের নির্দেশে সেই প্লেয়ারকে ছেড়ে দেওয়ায় কিছুটা হলেও ধাক্কা খেয়েছে শাহরুখের দল। যদিও রিপোর্ট বলছে, বাংলাদেশের খেলোয়াড়কে হারানোর পর থেকেই বিকল্প পেসারের খোঁজ শুরু করে দিয়েছিল KKR এর থিঙ্কট্যাঙ্ক। তবে, রবিবার বিকেল পর্যন্ত ফিজের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি নাইট রাইডার্স।

যদিও বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র দাবি করছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কয়েক সপ্তাহ আগে ফিজের পরিবর্তন ঘোষণা করে দেবে শাহরুখ খানের দল। প্রশ্ন থাকে, কে হবেন ওপার বাংলার ক্রিকেটারের যোগ্য বিকল্প? প্রাথমিকভাবে কলকাতায় বাংলাদেশি ক্রিকেটারের বদলি হিসেবে শোনা গিয়েছিল 5 প্লেয়ারের নাম। সেই তালিকায় ছিলেন, জেসন বেহরেনডর্ফ, ফজলহক ফারুকি, জোশুয়া লিটল, স্পেন্সার জনসন ও জেরাল্ড কোয়ের্টজের। তবে নাইট শিবিরের একটি সূত্র দাবি করছে, আফগানিস্তানের তারকা ক্রিকেটার ফজলহক ফারুকিকে মুস্তাফিজের বিকল্প হিসেবে সই করাতে পারে KKR। বলে রাখি, এই বোলার আজ পর্যন্ত 51টি টি-টোয়েন্টি খেলে 63টি উইকেট তুলেছেন।

অবশ্যই পড়ুন: একা হয়ে গেল বাংলাদেশ.! বিশ্বকাপ খেলবে ‘ভাইজান’ পাকিস্তান, জানালেন অধিনায়ক নিজেই

উল্লেখ্য, মুস্তাফিজুর রহমান IPL থেকে বাদ পড়ার পরই গোটা বিষয়টি একেবারে হৃদয়ে নিয়ে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিজ KKR থেকে বাদ পড়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি ভারতে খেলবে না বলে একেবারে জেদ ধরেছিল ওপার বাংলার বোর্ড। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে বারবার অনুরোধ জানিয়েছে তারা। বলা হয়েছিল, টাইগারদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। তবে ICC পরিষ্কার জানিয়েছিল, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে তাদের। সেই নির্দেশ না মেনে বিশ্বকাপটাই বয়কট করে দিয়েছে BCB।

Leave a Comment