মুস্তাফিজুর রহমানের বদলি খুঁজে পেয়ে গেল KKR!

Mustafizur Rahman Substitute Player In KKR New bowler name comes out

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে IPL থেকে বাদ পড়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তা নিয়ে গঙ্গা দিয়ে জল বয়ে গেছে অনেক। প্রবল বিতর্কের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঠিক করেছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের দল পাঠাবে না তারা। এ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছেও অনুরোধ জানিয়েছে BCB। সে বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত জানাবে ICC। এমতাবস্থায় শোনা যাচ্ছে, IPL 2026 এর জন্য মুস্তাফিজের বিকল্প পেয়ে গেল KKR (Mustafizur Rahman Substitute)!

মুস্তাফিজুরের বিকল্প পেয়ে গেল KKR?

একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল পেয়েছিলেন মুস্তাফিজুর। 9 কোটি 20 লাখের রেকর্ড দাম দিয়ে তাঁকে দলে টেনে নিয়েছিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট। যা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। বহু রাজনৈতিক ব্যক্তিত্বও ফিজকে কেনা নিয়ে বলিউড কিং শাহরুখ খানকে এক হাত নিয়েছিলেন। সেই সব ঘটনার পরমুহূর্তেই ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন, মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে। সেই মতোই তড়িঘড়ি বিবৃতি দিয়ে বাংলাদেশের ক্রিকেটারকে ছেড়ে দেয় কলকাতা।

অবশ্যই পড়ুন: ২০৩৬ অলিম্পিক আয়োজিত হবে ভারতেই! লক্ষ্য বেঁধে জানিয়ে দিলেন জয় শাহ

ওপারের খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার পর থেকেই নাইট ভক্তদের মনে যে প্রশ্নটা ঘোরাফেরা করছে তা হল, ফিজের বিকল্প কে হবেন? এবার সেই উত্তর খুঁজে দিলেন KKR এ খেলা, প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলা এই প্রাক্তন ক্রিকেটার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়েছেন, শাহরুখ খানের মালিকানাধীন দল KKR এর উচিত বাংলাদেশের মুস্তাফিজুরের বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার জোরে বোলার তথা অলরাউন্ডার মার্কো জানসেনের যমজ ভাই ডুয়ান জানসেনকে দলে নেওয়া।

 

অবশ্যই পড়ুন: SIR শুনানিতে ডাক পেয়েও হাজির হতে পারলেন না মহম্মদ শামি…

বলাই বাহুল্য, দক্ষিণ আফ্রিকার নতুন মুখ ডুয়ান একজন বোলিং অলরাউন্ডার। এর আগে 2023 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শুধু তাই নয়, 25 বছর বয়সী এই ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগের দল জোবার্গ সুপার কিংসের হয়ে খেলছেন। বলে রাখি, আজ পর্যন্ত 5 দলের হয়ে 48টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। সেই আসরে 329 রান করার পাশাপাশি তুলেছেন 46টি গুরুত্বপূর্ণ উইকেট।

Leave a Comment