মেয়ের বিয়েতে মিলবে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mukhyamantri Samuhik Vivah Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: দরিদ্র পরিবারগুলির মধ্যে সবসময় মেয়ের বিয়ে নিয়ে একটা আর্থিক চিন্তা থেকেই থাকে। তবে সেই সমস্যা সমাধান করতে বড় স্বস্তির খবর দিলে উত্তরপ্রদেশ সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনার (Mukhyamantri Samuhik Vivah Yojana) আর্থিক সহায়তা দ্বিগুণ করার ঘোষণা করেছেন। বুধবার বিধানসভায় প্রায় ৯.১ লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী সুরেশ খান্না। আর গত বছরের তুলনায় এবারের বাজেটের আকারও বাজানো হয়েছে ১২.৯%। জানা গিয়েছে, এবার বিয়ের ক্ষেত্রে ১ লক্ষ টাকার বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্যের তরফ থেকে।

মেয়ের বিয়েতে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা

জানিয়ে রাখি, আগে এই প্রকল্পে প্রতি কন্যার বিয়েতে মোট ৫১,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। সেক্ষেত্রে ৩৫,০০০ টাকা কনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হতো, ১০,০০০ টাকা বিয়ের সামগ্রী কেনার জন্য আর ৬০০০ টাকা বিবাহের অনুষ্ঠানের খরচ বাবদ। তবে এবার মোট সহায়তা বাড়িয়ে ১,০১,০০০ হাজার টাকা করা হয়েছে প্রতি কন্যা পিছু।

এদিকে সরকার এই প্রকল্পের জন্য বড় অংকের তহবিলও বরাদ্দ করেছে। গণবিবাহ যোজনার আওতায় মোট ৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর তপশিলি জাতি, দরিদ্র পরিবারের কন্যাদের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। পাশাপাশি সাধারণ শ্রেণীর আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়দের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। সরকারের মূল লক্ষ্য একটাই, বিয়ের আর্থিক চাপ কমানো এবং দরিদ্র পরিবারগুলির পাশে দাঁড়ানো।

কারা পাবে এই সুবিধা?

প্রসঙ্গত, এই প্রকল্পে আবেদন করতে গেলে অবশ্যই পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে এবং কনের ন্যূনতম বয়স ১৮ বছর ও পাত্রের নূন্যতম বয়স ২১ বছর হতে হবে। পাশাপাশি তাদের দু’জনকে অবিবাহিত হতে হবে। সমস্ত সম্প্রদায়ের পরিবারই এই প্রকল্পের সুবিধা পেতে পারে। তবে হ্যাঁ, ধর্ম এবং সম্প্রদায়ের রীতি মেনে বিয়ের আয়োজন করতে হবে।

আরও পড়ুন: রাশিয়ায় ব্যান Facebook, WhatsApp, ইউটিউব, ইনস্টাগ্রাম! মাথায় হাত ব্যবহারকারীদের

কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে সরকারি ওয়েবসাইট shadianudan.upsdc.gov.in এ যেতে হবে। তারপর Collective Marriage Grant Scheme ফর্ম ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। তারপর প্রয়োজনে নথি সংযুক্ত করে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা জেলা সমাজকল্যাণ দফতরে গিয়ে জমা দিতে হবে। তাহলেই বিয়ের আগে এই প্রকল্পের আর্থিক সহায়তা মিলবে।

Leave a Comment