মোবাইল কিনে না দেওয়ায় করুণ সিদ্ধান্ত মাধ্যমিকের ছাত্রর, শোকের ছায়া পূর্বস্থলীতে

Purbasthali

প্রীতি পোদ্দার, কলকাতা: বন্ধুদের, সহপাঠীদের সকলের কাছে মোবাইল ফোন আছে। কিন্তু তার কাছে ছিল না। তাই বারবার মায়ের কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করেছিল ছেলে। কিন্তু শর্ত দেওয়া হয়েছিল যে মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর মিলবে ফোন। আর সেই অভিমানেই এবার গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল দশম শ্রেণির এক ছাত্র। হুলুস্থুল কাণ্ড পূর্বস্থলীতে (Purbasthali)।

ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা

বিভিন্ন ক্রাইম রিপোর্ট খতিয়ে দেখলে দেখা যাবে বর্তমানে ছাত্র ছাত্রীদের আত্মহত্যার ঘটনা বেড়ে গিয়েছে। আর এই ঘটনার পিছনে উঠে আসে মা-বাবার আবদার না মেটানোর বিষন্নতা। আর এই বিষন্নতা, মানসিক অবসাদ থেকে বাল্য বয়সেই মর্মান্তিক পদক্ষেপ করে ফেলছে ছেলেমেয়েরা। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এলাকার নবপল্লীতে। স্থানীয় রিপোর্ট মোতাবেক, মায়ের কাছে মোবাইলের জন্য আবদার করেছিল দশম শ্রেণির ছাত্র গণেশ দত্ত। সে পারুলিয়া কুলোকামিনী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়তো, আগামী বছর তার মাধ্যমিক। কিন্তু পড়াশোনায় যাতে মনোযোগ নষ্ট না হয় সেই কারণে তাঁর মা জানিয়েছেন মাধ্যমিকের পরে কিনে দেবেন। তাই নিয়েই শুরু হয় সমস্যা।

কান্নায় ভেঙে পরে গোটা পরিবার

মোবাইল কেনার আবদার পূরণ না হওয়ায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন গনেশ। মায়ের কাছে বারংবার চাইতেন মোবাইল। শেষে মায়ের উপর অভিমান করে বাড়িতেই গতকাল অর্থাৎ বুধবার দুপুরের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ছাত্র। বাড়িতে ফিরে ছেলের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পরে গোটা পরিবার। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। যদিও আজ বৃহস্পতিবার মৃতের দাদা জানান মোবাইল কিনে দেওয়াকে কেন্দ্র করে অভিমান থেকেই এই ঘটনা ঘটিয়েছে দশম শ্রেণির ওই পড়ুয়া।

আরও পড়ুন: ‘সৎ সাহসই পুলিশের আসল শক্তি’ বিদায়ী মঞ্চে ইঙ্গিতপূর্ণ বার্তা ডিজিপি রাজীব কুমারের

প্রসঙ্গত, এর আগে গুজরাটে রুস্তম শেখ নামে এক যুবক বাবাকে ফোন কিনে দেওয়ার আব্দার করেছিলেন। তাঁর দাবি ছিল, ইএমআই-তে ফোনটি কিনে দিতে হবে তাঁকে। কিন্তু বাবা সেই প্রস্তাবে রাজি হননি। আর তাতেই আত্মহত্যার পথ বেছে নেন যুবক। সুগভীর কুয়োতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল সে। গোটা ঘটনায় ভেঙে পড়েছিল পরিবার।

Leave a Comment