ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন, সেই প্লেয়ারকেই খেলাচ্ছে না KKR

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনবারের IPL চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই দলেরই এবারের অবস্থা একেবারে শোচনীয়। ব্যাটে, বলে কোনও ক্ষেত্রেই নিজেদের সেরাটা দিতে পারছেন না শাহরুখের দলের প্লেয়াররা। যার কারণে গত দুই ম্যাচে লাগাতার বড় ব্যবধানে হারতে হয়েছে KKR কে। প্রথম ম্যাচে হাত খুললেও দ্বিতীয় আসরে ডাহা ফেল করেছেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। এছাড়াও এমন বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন যাঁরা দলে থেকে শুধু ব্যর্থতা বাড়াচ্ছেন! এদিকে এমন একজন অলরাউন্ডার রয়েছেন যাঁর ম্যাচ জেতানোর ক্ষমতা থাকা সত্ত্বেও তাঁকে বসিয়ে রেখেছে KKR ম্যানেজমেন্ট।

দামি প্লেয়ারকে খেলাচ্ছে না KKR

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম থেকে মাত্র 2 কোটি টাকায় নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার তথা ভারতীয় বংশোদ্ভুত রচিন রবীন্দ্রকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। ক্রিকেটে এই প্লেয়ারের দক্ষতা কতটা তা জানতে বাকি নেই কারোরই। নিউজিল্যান্ডের হয়ে বহুবার বহু ম্যাচে রক্ষাকর্তার ভূমিকা পালন করেছেন তিনি। আসলে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই পারদর্শী রবীন্দ্র।

দলের কঠিন সময় আচমকা উইকেট তুলে ম্যাচের রঙ বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়ের। ঠিক একইভাবে ব্যাট হাতে সেট হয়ে গেলে তাঁকে আউট করে কার সাধ্যি! ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম থেকেই রাচিন রবীন্দ্রকে খেলানো উচিত ছিল নাইট ম্যানেজমেন্টের। যেখানে বোলারের সমস্যায় ভুগছে কলকাতা, সেই পর্বে দাঁড়িয়ে এমন একজন অলরাউন্ডারকে বসিয়ে রাখা নাইট ম্যানেজমেন্টের জন্য বড় ক্ষতি সেটা বলাই যায়। বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ইতিমধ্যেই এই কিউই তারকাকে মাঠে নামানোর পরামর্শ দিচ্ছেন। এখন দেখার ঠিক কবে রবীন্দ্রকে মাঠে নামায় কলকাতা নাইট রাইডার্স!

অবশ্যই পড়ুন: বাদ পড়তে পারে বড় মুখ, পাঞ্জাবের কাছে মান বাঁচাতে কোন একাদশ নিয়ে নামবে KKR?

উল্লেখ্য, এতদিন KKR এর সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল ক্যামেরন গ্রিনের বোলিং না করা। যা নিয়ে বারবার সরব হয়েছেন বহু প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তবে শনিবার দেখা গেল ইডেনে কলকাতার হয়ে নেটে বোলিং প্র্যাকটিস করলেন অজি তারকা। আর এরপর থেকেই অনেকেই আশাবাদী হয়তো পাঞ্জাব ম্যাচেই বল করতে দেখা যাবে 25 কোটি 20 লাখের প্লেয়ারকে।

Leave a Comment