ম্যাচ জেতার পরেও হারবে দল, ক্রিকেট আইনে বড় পরিবর্তন

MCC changes penalty runs law

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচ জিততে প্রয়োজন 2 বলে মাত্র 1 রান। বোলার বল ছুঁড়তেই ব্যাট চালালেন অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা ব্যাটার। বল গিয়ে পড়ল বাউন্ডারির ওপারে। কিন্তু তাও হেরে যাবে দলটি। হ্যাঁ, ঠিকই পড়লেন। প্রয়োজনীয় রান করে ম্যাচ জেতার পরেও হেরে যাবে সেই দল। আসলে ক্রিকেট বিশ্বে এসেছে, কিছু আইনি পরিবর্তন (Cricket Law Change)। জানা যাচ্ছে, ক্রিকেট আইন প্রণেতা এবং তার পৃষ্ঠপোষক সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব গত 3 ফেব্রুয়ারি ক্রিকেটীয় আইনে 73টি পরিবর্তন এনেছে। সেই পরিবর্তন অনুযায়ী, এবার থেকে কোনও দল প্রয়োজনীয় রান করে ম্যাচ জিতলেও পরবর্তীকালে আম্পায়ার সেই দলটিকে পরাজিত দল হিসেবে ঘোষণা করতে পারে।

ম্যাচ জিতলেও হারবে দল?

এমসিসি ক্রিকেটের বিভিন্ন আইনে একসাথে যে 73টি পরিবর্তন ঘোষণা করেছে তা চলতি বছরের আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হয়ে যাবে। যদিও মেরিলিবোন ক্রিকেট ক্লাবে এখনও পর্যন্ত এই আইনি পরিবর্তনগুলি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে পাস করাতে পারেনি। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই আইনি পরিবর্তন গুলিতে অনুমোদন দিয়ে দেবে ICC। আর সেটা হলেই এ বছরই বদলে যাবে ক্রিকেটের একগুচ্ছ নিয়ম।

রিপোর্ট অনুযায়ী, এমসিসি যে আইনি পরিবর্তন ঘোষণা করেছে সেই আইনি পরিবর্তনগুলির তালিকায় রয়েছে পেনাল্টি রানের বিষয়টিও। সহজে বলতে গেলে, ক্রিকেট ও আইনের 41.17 নম্বরে উল্লেখ রয়েছে পেনাল্টি রানের। সেখানে কিছু পরিবর্তন করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। পরিবর্তিত নতুন ক্রিকেট আইন অনুযায়ী, যদি কোনও দল আন্তর্জাতিক ম্যাচে প্রয়োজনীয় রান করার পর উদযাপন বা মাঠের মধ্যেই ক্রিকেট আইন লংঘন করেন কিংবা ওই দলের প্লেয়াররা অগ্রহণযোগ্য কোনও আচরণ করেন সেক্ষেত্রে ম্যাচ রেফারি বা আম্পায়ার দলটিকে পেনাল্টি রান দিতে পারে। তাতে, ম্যাচ জিতলেও পরবর্তীকালে হারবে ওই দল।

অবশ্যই পড়ুন: রুমে বসেই দেখা যাবে লাইভ ম্যাচ, তাক লাগাবে দেশের প্রথম ফাইভ স্টার হোটেল স্টেডিয়াম

উদাহরণ দিয়ে বলতে গেলে, একটি আন্তর্জাতিক ম্যাচে একজন ব্যাটসম্যান শেষ ওভারে ব্যাট চালিয়ে প্রয়োজনীয় রান করার পর জিতে গেল দলটি। এরপর দলের বাকিদের সাথে জয় উদযাপন করতে গিয়ে যদি কোনও প্লেয়ার অপরজনকে আঘাত করে ফেলেন কিংবা ম্যাচ চলাকালীনও যদি কোনও খেলোয়াড় অপর প্লেয়ারকে ঘুষি মারেন কিংবা তাঁর সাথে এমন কোনও আচরণ করেন যা ক্রিকেট আইনের পরিপন্থী, সেক্ষেত্রে সংশ্লিষ্ট দলটিকে পরাজিত দল হিসেবে ঘোষণা করতে পারেন আম্পায়ার। এছাড়াও ক্রিকেটীয় আইনে 72টি বদল এসেছে।

Leave a Comment