বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাঁর জন্য স্বাধীন, সেই দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মূত্রত্যাগ করলেন এক যুবক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও (Viral Video)। যেখানে একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, কালো প্যান্ট এবং দুধ সাদা শার্ট এমনকি পকেটে তিন তিনটি কলম রেখে রাস্তার পাশে নেতাজির মুখমণ্ডল আঁকা দেওয়াল মূত্রত্যাগ করছেন ব্যক্তি। যা দেখে মুখের ভাষা সংবরণ করতে পারেননি নেট নাগরিকরা। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা।
শিক্ষিত যুবকের কর্মকাণ্ডে বেজায় ক্ষিপ্ত নেট নাগরিকরা
বর্তমান যুগে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে প্রতিবাদের হাতিয়ার। সমাজের প্রত্যন্ত অঞ্চলের যেসব খবর প্রথম সারির সংবাদ মাধ্যম তুলে আনতে পারে না কিংবা ইচ্ছাকৃত ভাবেই সেইসব ঘটনায় গা ভাসাতে চায় না সেগুলিই প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ার হাত ধরে। তারই এক উজ্জ্বল উদাহরণ সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও।
সমাজ মাধ্যমে সাড়া ফেলে দেওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি রাস্তার পাশের এক দেওয়াল মূত্রত্যাগ করছেন। তবে দুঃখের বিষয়, যে দেওয়ালে তিনি শরীরের বেগ ঝেড়ে ফেলছেন সেখানেই বড় করে আঁকা রয়েছে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ। একজন সুস্থ মস্তিষ্কের মানুষের চোখে তা যে খুব স্পষ্ট হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবে ভিডিওতে দেখতে পাওয়া ওই ব্যক্তি দাবি করছেন, তিনি প্রথমে বুঝতে পারেননি। এদিকে ভিডিও গ্রাহক তাকে বোঝানোর চেষ্টা করছেন, যাঁর ছবির উপর তিনি মূত্র ত্যাগ করলেন তিনি আসলে ভারতের স্বাধীনতার অন্যতম মূল কান্ডারী সুভাষ বসু।
অবশ্যই পড়ুন: বরুণ চক্রবর্তীদের সিংহরূপ দেখল খুদে দল, বিশ্বকাপে নামিবিয়াকে গিলে খেল ভারত!
সোশ্যাল মিডিয়ায় যুবকের বেয়াক্কেলে কান্ড দেখে নিজেদের মুখের ভাষা সংবরণ করতে পারেননি বহু নেট নাগরিক। কেউ কেউ তো ভিডিওর কমেন্ট বক্সে ওই ব্যক্তিকে বাংলার ক থেকে র অক্ষরের সমস্ত গালিগালাজ ঝেড়েছেন। ভিডিওর কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন, “ওনাকে দেখে মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্যহীন। না হলে একজন সুস্থ স্বাভাবিক মানুষ এই কাজ করতে পারেন না।” অন্য এক নেট নাগরিক আবার লিখেছেন, “ভিডিওটা করার পর ওই যুবককে মারা হলো না কেন?” সবমিলিয়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ঘিরে মিলছে একের পর এক মিশ্র প্রতিক্রিয়া।