যুবসাথীর ১৫০০ টাকা এখনও পাননি? জানুন কী করতে হবে এবার

সহেলি মিত্র, কলকাতাঃ যুবসাথী প্রকল্পে (Banglar Yuva Sathi) আবেদন করেছেন অথচ টাকা পেতে দেরি হচ্ছে? কী করবেন বুঝতে পারছেন না? তাহলে আপনার জন্য রইল আজকের এই প্রতিবেদনটি। রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকার যুবসাথী প্রকল্পের ঘোষণা করে। সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার বেকার যুবক যুবতীরা ১৫০০ টাকা করে অর্থ সাহায্য পাবেন। অনেকে এই টাকা পেয়েওছেন। কিন্তু আবার অনেকে পাননি। আদৌ টাকা মিলবে তো? নাকি আবেদন বাতিল হয়ে গেল? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। যারা এখনও টাকা পাননি তাঁরা কি আর ভবিষ্যতে পাবেন? চলুন বিশদে জেনে নেওয়া যাক।

কবে মিলবে যুবসাথীর টাকা?

সরকার জানিয়েছে, গত ৭ মার্চ, ২০২৬ থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে পাঠানো শুরু করা হয়েছে। আগে এই প্রকল্পের সুবিধা ১৫ আগস্ট, তারপর ১ এপ্রিল এবং পরে ৭ মার্চ থেকে দেওয়ার ঘোষণা করে সরকার। এদিকে ঘোষণা মতো সেদিন থেকেই টাকা ঢুকতে শুরু করে আবেদনকারীদের অ্যাকাউন্টে। ইতিমধ্যে বাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। জোরকদমে নির্বাচনী প্রচারের কাজ চলছে জেলায় জেলায়। তবে অন্যদিকে বিপাকে পড়েছেন সরকারি দফতরগুলি। কারণ ভোট ঘোষণা হওয়ার পাশাপাশি আচরণবিধিও লাগু হয়েছে। ফলে সরকারি দফতরগুলির কাজ ব্যাহত হয়েছে।

আরও পড়ুনঃ DA কাণ্ডে রাজ্যের কাছে গেল কড়া চিঠি, চাপে পড়বে নবান্ন?

সূত্রের খবর, ব্লক উন্নয়ন আধিকারিকদের (BDO) লগইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় তারা সরাসরি কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। ফলে এখন সমস্যার সৃষ্টি হয়েছে চারিদিকে। যদিও সরকার এখনও আশ্বাস দিচ্ছে, যারা একদম নির্ভুল ফর্ম জমা দিয়েছেন কিন্তু অনুদান পাননি তাঁরা শীঘ্রই টাকা পেয়ে যাবেন। এই মার্চ মাসের মধ্যে সকলেই টাকা পেয়ে যাবেন বলে খবর। শুধু একটু অপেক্ষা আর কিছুই না।

এভাবে নিজের স্টেটাস চেক করুন

  • ১) প্রথমে yubasathi.wb.gov.in -এ ভিজিট করতে হবে।
  • ২) এরপর “Check Status” or “Applicant Login” অপশনে ক্লিক করতে হবে।
  • ৩) পরবর্তী ধাপ হিসেবে আবেদন নম্বর বা রেজিস্টার মোবাইল নম্বর লিখতে হবে।
  • ৪) Security Code দিতে হবে। এরপরেই আপনার আবেদন কী পর্যায়ে আছে তা দেখানো হবে স্ক্রিনে।

 

Leave a Comment