যেকোনও সময় ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, চলছে জোর প্রস্তুতি!

America May Attack Iran

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। যেকোনও সময় ইরানের উপর জোরালো হামলা চালাতে পারে আমেরিকা (America May Attack Iran)! জানা যাচ্ছে, দ্রুততার সাথে মধ্যপ্রাচ্যে একটি একটি নৌবহর, যুদ্ধবিমান সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। রিপোর্ট যা বলছে তাতে, যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইজরায়েলও। এদিকে আগে থেকেই ইরানের তরফে সতর্ক করে বলা হয়েছে, তাঁদের মাটিতে হামলা হলে তার পরিনাম খুব ভয়াবহ হতে চলেছে। সবমিলিয়ে, আমেরিকা যদি ইরানে হামলা চালায় তবে তা বিরাট সামরিক সংঘাতের আকার নেবে।

যুদ্ধের জন্য তৈরি হচ্ছে আমেরিকা?

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, একটু একটু করে ইরানের দিকে এগোচ্ছে আমেরিকা। আপাতত যা খবর, আমেরিকার সেন্ট্রাল কমান্ডকে ক্রমশ শক্তিশালী করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সূত্রের খবর, আমেরিকা নাকি ইতিমধ্যেই তাদের গর্বের যুদ্ধবিমান F-15 E এবং যুদ্ধবিমান বহনকারী যুদ্ধজাহাজ USS আব্রাহাম লিংকনকে ইরানের কাছাকাছি পাঠিয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে আমেরিকা। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে হামলা চালাবেই আমেরিকা?

প্রথমদিকে শোনা গিয়েছিল, ইরানে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত 800 জনের বেশি বিদ্রোহীর মৃত্যুদণ্ড ঘোষণা করেছে তেহরান। যার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পরিস্থিতি যে পর্যায়ে তাতে আমেরিকাকে ময়দানে নামতেই হবে। যদিও পরে শোনা যায়, সেই মৃত্যুদন্ড রদ করে দিয়েছিল ইরান। ফলে, অনেকে ধরেই নিয়েছিলেন ইরানের সাথে সরাসরি সংঘর্ষ যাবে না আমেরিকা। তবে তার উল্টোটাই হচ্ছে। বিদ্রোহীদের মৃত্যুদণ্ডের ঘোষণা রদ করে দিলেও আমেরিকা যেন পিছু হটছে না।

অবশ্যই পড়ুন: শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ২ লাখেরও বেশি, পোস্ট অফিসের সেরা স্কিম এটি

ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, ইরান সরকারকে আসলে ক্ষমতা দেখাতে চায় আমেরিকা! হয়তো সে কারণেই একপ্রকার যুদ্ধের দামামা বাজিয়ে একের পর এক যুদ্ধবিমান, রণতরী সহ একাধিক সামরিক সরঞ্জাম মোতায়েনের পথে ওয়াশিংটন ডিসি। সেক্ষেত্রে, আমেরিকা যে হঠাৎ করেই ইরানে হামলা চালাবে না এমন গ্যারান্টি নেই কারও কাছে। বিশ্লেষক মহলের একটা বড় অংশ মনে করছেন, ট্রাম্প যদি ইরানকে হালকা ভাবে নিয়ে সেখানে হামলা চালায়, তবে আগামীতে এই কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে আমেরিকাকে।

Leave a Comment