রবিবার থেকেই ঘুরে যাবে আবহাওয়ার খেলা, দক্ষিণবঙ্গে শীত নিয়ে মেগা আপডেট

South Bengal Weather

সহেলি মিত্র, কলকাতাঃ শনিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। গতকাল সরস্বতী পুজোর মতো আজও বাংলার তাপমাত্রা নিম্নমুখীই রয়েছে। রয়েছে শীত শীত ভাব। প্রশ্ন উঠছে, আর কতদিন দক্ষিণবঙ্গে এরকম আবহাওয়া (South Bengal Weather) থাকবে? রবিবার থেকে শীতের নতুন ইনিংস শুরু হবে নাকি তাপমাত্রা ক্রমশ বাড়বে? এই বিষয়ে নয়া পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া অফিস যা আপনার জেনে রাখা জরুরি।

রবিবার থেকে গরম বাড়বে?

আসলে একের পর এক ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় শীত যেন থমকে গিয়েছে। আগের তুলনায় শীত অনেকটাই কমে গিয়েছে। বেলার দিকে গায়ে কিছু গরম বস্ত্র দিয়েই বেরোলেই যেন ঘাম ছুটে যাচ্ছে। যদিও শুক্রবার এবং আজ শনিবার দিনটা ব্যতিক্রমী। গায়ে বেশ শীত অনুভূতি হচ্ছে সকলের। কলকাতা সহ বাংলার সিংহভাগ জেলারই তাপমাত্রা স্বাভাবিকের মধ্যেই ঘোরাফেরা করছে। তবে রবিবার ছুটির দিন থেকেই বদলে যেতে চলেছে বাংলার আবহাওয়া। তাপমাত্রা বাড়বে হু হু করে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

কী বলছেন আবহাওয়া বিজ্ঞানীরা?

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার থেকে পারদ চড়তে পারে। গোটা সপ্তাহই সেই ট্রেন্ড জারি থাকতে পারে। যার ফলে শীত কিছুটা কমতে পারে। এরকম আবহাওয়ার জন্য সেই পশ্চিমী ঝঞ্ঝাকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। জানা গিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও জম্মু কাশ্মীরের উপর। আবার ওদিকে ২৬ জানুয়ারি আরও একটা ঝঞ্ঝা আসতে পারে। সেই কারণেই বৃদ্ধি পেতে পারে গরম। তবে সব খারাপের মধ্যে একটা ভালো খবর, তাপমাত্রা বৃদ্ধি পেলেও এখনই ব্যাপক গরম অনুভূত হবে না। শীত-গরম মিলিয়েই থাকবে আবহাওয়া।

আরও পড়ুনঃ ২৭ জানুয়ারি … DA না দেওয়ায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বড় পদক্ষেপ কর্মীদের

দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন আবহাওয়া ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলিসিয়াসের মধ্যেই থাকতে পারে। অপরদিকে উত্তরবঙ্গের কথা বললে, খানে আগামী ৫ দিন তাপমাত্রার হেরফের হবে না বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে দার্জিলিং এবং অন্যান্য পাহাড়ে ৩ থেকে ৫ ডিগ্রির মধ্যে এবং সমতলের পারদ ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সবথেকে বড় কথা, এবারে অনেক আগেভাগেই বাংলা থেকে শীত বিদায়ের সম্ভাবনা তৈরি হয়েছে। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসেই বাংলা থেকে শীত বিদায় নেবে। এবারে ২০২৫ সালের নভেম্বর মাসের শেষের দিক থেকেই বাংলায় শীতের আগমণ ঘটে গিয়েছিল। বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল এবারের শীত। তবে যার শুরু আছে তার শেষও আছে। ফলে এবার শীতের বিদায় ঘণ্টা বেজে গেল।

Leave a Comment