রাজ্য সরকার NOC না দেওয়ায় আটকে অরেঞ্জ লাইনে আটকে মেট্রোর কাজ, জানাল রেল

Orange Line Metro

সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতার একাংশে থমকে রয়েছে মেট্রোর ওরেঞ্জ লাইনের (Orange Line) কাজ। কেন এগোচ্ছে না কাজ? সমস্যা ঠিক কোথায়? প্রশ্নের জবাবে রাজ্য সরকারকেই দায়ী করল কেন্দ্রীয় রেল মন্ত্রক। রেল মন্ত্রকের দাবি, রাজ্য সরকারের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা NOC না দেওয়ার ফলেই আটকে রয়েছে কাজ।

NOC না দেওয়ায় আটকে মেট্রোর কাজ

শহর কলকাতার সর্বত্র ছড়িয়ে পড়ছে মেট্রো রেলের লাইন। সাধারণের মানুষের সুবিধার কথা মাথায় রেখে আরো বিস্তৃত করা হচ্ছে মেট্রো রেল ব্যবস্থার। বাইপাসের ধারে ইতিমধ্যে একাধিক জায়গায় শুরু হয়েছে মেট্রো পরিষেবা। গঙ্গার নীচে তৈরি হওয়া টানেল দিয়ে মেট্রো ছুটছে হাওড়া থেকে কলকাতা। কাজ হয়েছে অনেক, বাকি রয়েছে আরও। কলকাতা ইএম বাইসের ওপর, চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছেও তৈরি করা হয়েছে মেট্রো রেলের পিলার। দীর্ঘ দিন ধরেই পড়ে রয়েছে ওই কাঠামো, এগোয়নি কাজ। কেন এগোয়নি? রাজ্যসভায় এই প্রশ্নই তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শুক্রবার, রাজ্যসভায় দাঁড়িয়ে এই প্রশ্ন তুলেছিলেন শমীক।

আরও পড়ুনঃ সরকার অচল করার হুঁশিয়ারি! ‘DA চোর দিদিমণি’ স্লোগান আন্দোলনরত কর্মীদের

কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছ থেকে এসেছে লিখিত জবাব। যেখানে স্পষ্ট করে বলা হয়েছে, রাজ্য সরকার ছাড়পত্র না দেওয়ার ফলেই এগোচ্ছে না কাজ। মন্ত্রকের দাবি, একাধিকবার এই বিষয়ে কথা বলার পরেও রাজ্য প্রশাসনের কাছ থেকে পাওয়া যায়নি ছাড়পত্র। অথচ, কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দরকার মাত্র তিনটি রাত। সমস্যা রয়েছে গৌর কিশোর ঘোষ স্টেশন থেকে চিংড়িঘাটা স্টেশন পর্যন্ত মেট্রোর কাজে। অতিক্রান্ত প্রায় ১০ মাস, তাও খোলেনি জট।

ফের কাঠগড়ায় প্রশাসন

মন্ত্রকের দাবি, রাজ্য সরকার সহযোগিতা করলেই গতি আসবে কাজে। এই বিষয়ে, ফেব্রুয়ারির ২০২৫ সালেও কথা হয়েছিল মন্ত্রক ও রাজ্য প্রশাসনের সঙ্গে। ওই নির্দিষ্ট অংশে কাজের জন্য, সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। সে ব্যাপারেও করা হয়েছিল আলোচনা, বের করা হয়েছিল বিকল্প পথ, যাতে যান চলাচলে সমস্যা না হয়, লিখিত বিবৃতিতে দাবি করেছে অশ্বিনী বৈষ্ণবের রেল মন্ত্রক। সব মিলিয়ে কাজ আটকে থাকার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে কেন্দ্রের রেল মন্ত্রক। কবে কাজ শুরু হবে, সে বিষয়ে আপাতত নেই কোনো সদুত্তর।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে শীতের মুড সুইং, আর কতদিন থাকবে ঠান্ডা? জানাল আবহাওয়া দফতর

চিংড়িঘাটা ক্রসিংয়ে মেট্রোর কাজে সমস্যা অবশ্য এই প্রথম নয়। আগেও, এই নির্দিষ্ট অংশের স্টেশনকে উল্লেখ করে সমস্যার কথা জানিয়েছিল মন্ত্রক। দাবি করা হয়েছিল, হাইকোর্টের নির্দেশ থাকার পরেও অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, চিংড়িঘাটা অংশে কাজ বাকি থাকায় নিউ গড়িয়া-বিমান বন্দর রুটের মেট্রো সম্প্রসারণের কাজও থমকে রয়েছে।

Leave a Comment