রাতেও দেখা যাবে স্পষ্ট, রয়েছে GPS! মাত্র ৩৪৯৯ টাকায় ড্যাশক্যাম আনল Jio

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি চালানোর সময় নিরাপত্তা এখন সবথেকে বড় বিষয়। দুর্ঘটনা, রাস্তার ঝামেলা বা চুরির মতো ঘটনার নির্ভরযোগ্য প্রমাণ থাকাও হয়ে উঠেছে জরুরী। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতে নিজেদের প্রথম জিপিএস সমর্থিত ড্যাসক্যাম লঞ্চ করে ফেলল রিলায়েন্স জিও। এই নতুন ডিভাইসটির নাম দেওয়া হয়েছে JioEyeQ Dashcam। কিন্তু কী কাজ করবে এই ডিভাইস আর কী কী ফিচার্স রয়েছে?

কেন প্রয়োজন পড়ছে ড্যাশক্যাম?

আসলে দেশে ধীরে ধীরে ড্যাশক্যামের ব্যবহার বাড়ছে। আগে একে বিলাসবহুল সামগ্রী মনে করা হলেও এখন এটিকে প্রয়োজনীয় সুরক্ষা ডিভাইস হিসেবেই ব্যবহার করা হচ্ছে। দুর্ঘটনার ক্ষেত্রে প্রকৃত ঘটনা প্রমাণ করতে সাহায্য করে এই ব্যবস্থা। এমনকি বীমা দাবি নিষ্পত্তিতে ভিডিও প্রমাণ হিসেবেও কাজ করে। আর সবথেকে বড় ব্যাপার, আইনি জটিলতায় নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করে থাকে ড্যাশক্যাম।

দাম কত এই ড্যাশক্যামের?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, JioEyeQ Dashcam এর দাম শুরু হচ্ছে মাত্র 3499 টাকা থেকে। আর এটি অনলাইনে অ্যামাজন ইন্ডিয়ার অফিসিয়াল স্টোরের মাধ্যমে কিনতে পারবেন। আর ক্রেতাদের সুবিধার্থে তিন মাসের নো-কস্ট ইএমআই অপশনও রাখা হয়েছে, যেখানে মাসে মাত্র 1166 টাকা করে পরিশোধ করতে পারবেন। এদিকে এই ড্যাসক্যামের সবথেকে বড় আকর্ষণ হল এর ইনবিল্ড জিপিএস সাপোর্ট। ভিডিও রেকর্ডিং এর সঙ্গে সঙ্গে এটি লোকেশন ট্র্যাক করতে পারবে এবং গাড়ির গতিবেগ পরিমাপ করতে পারবে। এমনকি এটি স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হয়। ফলে দুর্ঘটনা বা আইনি প্রক্রিয়ায় এই তথ্য বিশেষভাবে সাহায্য করে।

জানা যাচ্ছে, ডিভাইসটিতে 2 মেগাপিক্সেলের একটি ফুল এইচডি ক্যামেরা রয়েছে। আর 144 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের মাধ্যমে রাস্তার বড় বড় অংশগুলিকে ক্যাপচার করতে পারবে এই ডিভাইস। ফলে সামনের দৃশ্য পরিষ্কারভাবে রেকর্ড হয়। এদিকে JioEyeQ Dashcam-এ রয়েছে একাধিক স্মার্ট ফিচার্স। যার মধ্যে উল্লেখযোগ্য হল AI-ভিত্তিক Pedestrian Detection, ড্রাইভার অ্যালার্ট সিস্টেম, নাইট ভিশন সাপোর্ট, ইমারজেন্সি রেকর্ডিং, কলিশন ডিটেকশন। আর সবথেকে বড় ব্যাপার, নাইট মিশনের কারণে কম আলোতে ভিডিও পরিষ্কার দেখা যায় বলেই দাবি করছে সংস্থা।

আরও পড়ুন: আপনার টিকিটেই যেতে পারবে অন্য কেউ, নয়া নিয়ম ভারতীয় রেলের

স্টোরেজ এবং কানেক্টিভিটি

এই ডিভাইসটিতে 32GB একটি মাইক্রো SD কার্ড দেওয়া রয়েছে। এছাড়াও বিল্ট-ইন Wi-Fi এবং মাইক্রোফোন দেওয়া থাকছে। আর এটি JioThings অ্যাপের মাধ্যমে Android ও iOS উভয় প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবেন। আর অ্যাপের সাহায্যে ভিডিও দেখা বা ডাউনলোড করাও সম্ভব। তাই যদি গাড়ির নিরাপত্তা, আইনি সুরক্ষার কথা মাথায় রাখতে চান, তাহলে আজই স্বল্প দাম দিয়ে কিনে ফেলুন রিলায়েন্স জিওর JioEyeQ Dashcam।

Leave a Comment