রানাঘাট-দত্তপুলিয়ার পর কৃষ্ণনগর-করিমপুর রেলপথ, কোমর বেঁধে নামলেন জগন্নাথ সরকার

Ranaghat Duttapulia Rail Route

সৌভিক মুখার্জী, কলকাতা: নদীয়া জেলার রেল পরিকাঠামো উন্নয়নে এবার বিরাট সাফল্যের কথা জানালেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তাঁর পেশ করা আবেদনের ভিত্তিতে রানাঘাট থেকে দত্তপুলিয়া পর্যন্ত নতুন রেলপথ (Ranaghat Duttapulia Rail Route) স্থাপন আর ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। সাংসদের কথায়, এই অনুমোদন শুধুমাত্র রানাঘাটের জন্য নয়, বরং গোটা নদীয়া জেলার পাশাপাশি উত্তর ২৪ পরগনার যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

রানাঘাট থেকে দত্তপুলিয়া নতুন রেলপথ স্থাপন

এদিন জগন্নাথ সরকার বলেন, আমি রানাঘাটের সাংসদ হওয়ার পর থেকেই কয়েকটি নতুন রেললাইনের জন্য বারবার চিঠি পাঠিয়েছি। তার মধ্যে উল্লেখযোগ্য হল শান্তিপুর, নবদ্বীপ ঘাট এবং দত্তফুলিয়া। তবে রানাঘাট-দত্তফুলিয়া লাইনের অনুমোদনের জন্য ইতিমধ্যেই কেন্দ্র সরকার সাড়া দিয়েছে, এবং তার কাজ খুবই তাড়াতাড়ি শুরু হবে। তাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানাই ধন্যবাদ।

কৃষ্ণনগর-করিমপুর রেলপথের দাবি

এদিকে নতুন রেলপথ অনুমোদনের পর এদিন আরও বড় লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন জগন্নাথ সরকার। তাঁর পরবর্তী দাবি কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ। আর এই রেলপথে নিয়মিত ট্রেন পরিষেবা চালু হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে। এমনকি আর্থ সামাজিক উন্নয়নে গতি আসবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তানকে ১ মাসের মধ্যে ঋণ মেটানোর আল্টিমেটাম UAE-র, চাপে ইসলামাবাদ

শান্তিপুর-নবদ্বীপ ঘাট লাইনে দ্রুত ট্রেন চালুর দাবি

এদিন সাংসদ জোর দিয়েছেন শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত রেলের। তবে দ্রুত ট্রেন চালু করার বিষয় এক্ষেত্রে প্রধান বাধা হিসেবে তিনি জমি এবং লেভেল ক্রসিং নির্মাণের সমস্যার কথা তুলে ধরেছেন। বিধায়কের দাবি, সমস্ত জমি সংক্রান্ত জটিলতা খুব দ্রুত মিটিয়ে ফেলতে হবে আর প্রয়োজনীয় লেভেল ক্রসিং নির্মাণ শেষ করে অবিলম্বে ট্রেন চলাচল শুরু করতে হবে। নবদ্বীপের মতো তীর্থস্থান আর পর্যটন কেন্দ্রের সঙ্গে রেল যোগাযোগ উন্নত হলে সাধারণ মানুষেরই লাভ।

Leave a Comment