রামপুরহাট টু হাওড়া ভায়া কাটোয়া, নতুন MEMU ট্রেন ঘোষণা পূর্ব রেলের, দেখুন টাইমিং

Rampurhat Howrah Memu

সহেলি মিত্র, কলকাতাঃ রেলযাত্রী তথা সকলের জন্য রইল দারুণ সুখবর। নতুন করে ব্রিগেডে এক মহা সমাবেশের আয়োজন হতে চলেছে আগামী ৭ ডিসেম্বর রবিবার। আর এই সমাবেশকে সামনে রেখে এবং মানুষের চাহিদার কথা ভেবে পূর্ব রেলের তরফে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করা হল। ট্রেনটি রামপুরহাট থেকে হাওড়া ঢুকবে ভায়া আহমেদপুর, কাটোয়া হয়ে (Rampurhat-Howrah Memu)। এই ট্রেনটি হবে মেমু স্পেশাল। ইতিমধ্যে ট্রেনটির সময়সূচী প্রকাশ করেছে রেল যা দেখে আপনারও দিল খুশ হয়ে যেতে পারে। চলুন বিশদে জেনে নেবেন সবটা।

ব্রিগেডে সমাবেশ উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা রেলের

জানা গিয়েছে, কলকাতার ব্রিগেড গ্রাউন্ড অনুষ্ঠিত হতে চলেছে সাংস্কৃতিক ও ভাষাগত অনুষ্ঠান। অনুষ্ঠিত হবে Shrimad Bhagvad Gita 2025। আর এই সমাবেশে যাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ অংশগ্রহণ করতে পারেন সেজন্য ৩ জোড়া বিশেষ মেমু এবং লোকাল ট্রেন চালানো হবে রেলের তরফে। এই অনুষ্ঠানে হাজারো মানুষের সমাগমের আশা করা হচ্ছে।

দেখে নিন ট্রেনের সময়সূচী

রেলের তরফে জানানো হয়েছে, রামপুরহাট থেকে ভোর ৪টের সময় মেমু ট্রেনটি ছেড়ে যাবে এবং সেটি হাওড়া স্টেশনে ঢুকবে সকাল ৯:৫০ মিনিটে। এরপর ফিরতি পথে ট্রেনটি হাওড়া স্টেশন থেকে বিকেল ৪:৪০ মিনিটে ছেড়ে যাবে এবং রামপুরহাট ঢুকবে রাত ১০:২০ মিনিটে। অপরদিকে বর্ধমান-হাওড়া স্পেশাল লোকাল ট্রেনটি বর্ধমান থেকে সকাল ৭:৩০ মিনিটে ছেড়ে যাবে এবং হাওড়া ঢুকবে সকাল ৮:৪০ মিনিটে। এরপর ফিরতি পথে ট্রেনটি হাওড়া থেকে বিকেল ৪টের সময়ে ছেড়ে যাবে এবং বর্ধমান ঢুকবে সন্ধে ৬:২০ মিনিটে।

আরামবাগ থেকেও এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল বলে খবর। আরামবাগ থেকে স্পেশাল লোকাল ট্রেনটি ভোর ৬:৩৫ মিনিটে ছেড়ে যাবে এবং হাওড়া ঢুকবে সকাল ৮:৫০ মিনিটে। এরপর ফিরতি পথে ট্রেনটি হাওড়া থেকে বিকেল ৪:২০ মিনিটে ছেড়ে যাবে এবং আরামবাগ ঢুকবে সন্ধে ৬:৩৫ মিনিটে। সব ট্রেনই সমস্ত স্টেশনে থামবে।

Leave a Comment