রামপুরহাট থেকে অত্যাধুনিক AC বাসে দিঘা, শুরু হল পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

সহেলি মিত্র, কলকাতা: যে মাত্রায় গরম পড়তে শুরু করেছে সেখানে অনেকেই নির্ঘাৎ ভাবতে শুরু করেছেন যে সমুদ্রে গেলে কেমন হয়। আর সমুদ্র মানেই প্রথমে যে নামটা মাথায় আসে সেটা হল দিঘা (Digha)। আপনিও কি দিঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বীরভূমের (Birbhum) বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার বীরভূম থেকে সহজেই এক বাসে করে পৌঁছে যাওয়া যাবে দিঘা সমুদ্রে। চালু হল নতুন বাস পরিষেবা। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

এবার রামপুরহাট থেকে শুরু হল দিঘা যাওয়ার বাস

সবথেকে বড় কথা, রামপুরহাট থেকে দিঘার (Rampurhat-Digha Bus) উদ্দেশ্য যে নতুন বাসটি দেওয়া হয়েছেন তা একদম এসি। অর্থাৎ এই তীব্র গরমে আরামে এবং লাক্সারিভাবে যেতে পারবেন। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে নতুন বাসের পথচলা। রিপোর্ট অনুযায়ী, এই বাস পরিষেবা শুরু হওয়ার ফলে দারুণভাবে লাভবান হবেন রামপুরহাট থেকে শুরু করে তারাপীঠ, সিউড়ির মানুষ।

শনিবার থেকে নতুন বাস পরিষেবাটি শুরু করেছে Unicorn Express । রিপোর্ট অনুযায়ী, রামপুরহাট থেকে দীঘা ভায়া সাইথিয়া,সিউড়ি ,দূর্গাপুর বাঁকুড়া, কাঁথি একটি নতুন ঝা চকচকে এসি বাস পরিষেবা চালু হয়েছে। বাসের

স্টপেজ ও সময়সূচি কী?

এবার আসা যাক নতুন বাসটির স্টপেজ এবং সময়সূচি সম্পর্কে। বাসটি ভায়া তারাপীঠ – সাঁইথিয়া – সিউড়ি – দুবরাজপুর – জয়দেব – দূর্গাপুর সিটি সেন্টার – দূর্গাপুর স্টেশন – বড়জোড়া – বেলিয়াতোড় – বাঁকুড়া বাইপাস – ধলডাঙ্গা – ওন্দা – রামসাগর – বিষ্ণুপুর – বাঁকাদহ – গড়বেতা – চন্দ্রকোনা রোড – শালবনী – ভাদুতলা – মেদিনীপুর বাসস্ট্যান্ড – খড়গপুর – বেলদা – ঠাকুরচক – খাকুড়দা – এগরা বাসস্ট্যান্ড – এগরা দীঘা মোড় – দোবাঁধি – বালিঘাই – সাতমাইল – কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড – পিছাবনী – চাউলখোলা (মন্দারমনি) – বালিসাই (তাজপুর) – চোদ্দোমাইল (শংকরপুর) – রামনগর – ওল্ড দীঘা – নিউ দীঘা – দীঘা বর্ডার (উদয়পুর) অবধি যাবে।

আরও পড়ুনঃ ভারতীয় রেলে ফের ৬৫৬৫ শূন্যপদে নিয়োগ! মাধ্যমিক পাসেই করা যাবে আবেদন

কাঁথি/মন্দারমনি/দীঘা যাওয়ার সময় – রামপুরহাট থেকে ছাড়বে রাত ৮:৪০ মিনিটে। এরপর বাসটি দীঘা পৌঁছাবে ভোর ৬:২৫ মিনিটে। ফিরতি পথে বাসটি দিঘা থেকে ছাড়বে সকাল ১১টা নাগাদ। সেটি রামপুরহাট পৌঁছাবে রাত ৮:৩০ মিনিটে। অগ্রীম সিট বুকিং ও যোগাযোগ করতে 7585878862 এই নম্বরে ফোন করে নিতে পারেন।

Leave a Comment