‘রায় পক্ষে গেলেও মিলবে না ১% DA যদি না …’ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে কর্মীরা

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ সকল অপেক্ষার অবসান। আজ ৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বাংলার ডিএ মামলার (Bengal DA Case) রায় প্রকাশ পেতে চলেছে। আর এমনটাই জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ে কি আশা মিলবে নাকি ফের আশাহত হবে চাতক পাখির মতো অপেক্ষা করে বসে থাকা সরকারি কর্মীরা? উঠছে প্রশ্ন।

আজ DA মামলার শুনানি

এদিকে আজই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ বাজেট পেশ হতে চলেছে বিধানসভায়। যদিও এটি কিন্তু পুর্ণাঙ্গ বাজেট নয়, এটিকে রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট আখ্যা দেওয়া হয়েছে। আজকের বাজেটে কি কোনওরকম ডিএ-র কিস্তি ঘোষণা হতে পারে? সেই নিয়েও এখন প্রশ্ন জোরালো হচ্ছে। যাইহোক মলয়বাবু ফেসবুকে অপর একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘ষষ্ঠ বেতন কমিশনে আমাদের ১৮% ডিএ কেন্দ্রের ৫৮% আগামী ০১.০১.২৬ কেন্দ্রের আরও ২% ডিএ হতে চলেছে৷ ফলে আজ পর্যন্ত বকেয়া ৪২% ০৫.০২.২৬ রাজ্যের ভোট অন অ্যাকাউন্ট তাতে ১ বা ২ কিস্তি ডিএ ঘোষণা হতে পারে৷ ৭ম বেতন কমিশনের গাজরও ঝুলাতে পারে৷’ বিচারপতি সঞ্জয় কারোল এবং পিকে মিশ্র-র বেঞ্চ মামলার শুনানি করবে রুম নং ১১-তে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের ৫ জেলায় শীতের দাপট, ওদিকে ২ জেলায় বৃষ্টির আশঙ্কা! আজকের আবহাওয়া

এখন আবার অনেকেই বলতে শুরু করেছেন, সরকার কি তাহলে আগে থেকেই জানত যে আজ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়দান হবে? সেইজন্যই আজই অন্যদিকে রাজ্য বাজেট পেশ হবে? মহার্ঘ্য ভাতা বাড়তে চলেছে তাহলে যাতে সুপ্রিম রোষ থেকে বাঁচা যায়? ইতিমধ্যে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে এই নিয়ে। এখন দেখার সরকার কী কী ঘোষণা করে রাজ্য বাজেটে।

কী প্রতিক্রিয়া মানুষের?

আজকের রায় প্রসঙ্গে অনেকে নানা কথা বলছেন। একজন বলেছেন, ‘রায় আমাদের পক্ষে গেলেও.. রাজ্য সরকার 1% ও DA দেবে না, যদি না আমরা রাস্তায় নেমে তীব্র আন্দোলন করি।’ অপর একজন লিখেছেন, ‘আপনাদের লড়াই ইতিহাসে লেখা থাকবে।’ কেউ কেউ লিখেছেন, DA মামলার রায় কি হতে চলেছে তা সবারই জানা আছে। এখন শেষ অবধি দেখার সুপ্রিম কোর্ট কী রায়দান করে।

Leave a Comment