রেকর্ড ভাঙল TRP তালিকা, আউট পরশুরাম, ৮ রেটিংস পেয়ে বেঙ্গল টপার এই মেগা

TRP List

সহেলি মিত্র, কলকাতাঃ দেরিতে হলেও অবশেষে প্রকাশ পেল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। আর তালিকা প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে চোখ কপালে উঠেছে সকলের। কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বা পিছিয়ে গেল তা জানার দিন এসে গিয়েছে। বর্তমানে যত সময় এগোচ্ছে ততই যেন টিআরপির সিংহাসন ধরে রাখতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বাংলা সিরিয়ালগুলির মধ্যে। বিশেষ করে স্টার জলসা এবং জি বাংলার মধ্যে টিআরপির লড়াই সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। এবারেও তাই হল। তবে সবথেকে বড় বিষয়, চলতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হল নাম শুনলে চমকে উঠবেন। আপনিও কি জানতে ইচ্ছুক যে কোন সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

আরও পড়ুনঃ “ফুটবল বিশ্বকাপ খেলবে বাংলাদেশ”, জানালেন FIFA সভাপতি

চলতি সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হল?

অন্যান্য সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও টিআরপি তালিকায় বড় চমক লক্ষ্য করা গিয়েছে। সর্বোপরি নতুন সপ্তাহে গদিচ্যুত হল স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক’ মেগাটি। জানলে চমকে উঠবেন, যে মেগাটি এই সপ্তাহে টপার হয়েছে তার প্রাপ্ত নম্বর ৮। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। প্রথমদিনে পরিণীতা থেকে শুরু করে ফুলকি, পরশুরামের মতো মেগা টানা কয়েক সপ্তাহ বেঙ্গল টপারের তকমা ধরে রেখেছিল। এখন ফুলকি শেষ হয়েছে। পরিণীতাও টিআরপি তালিকায় ১ থেকে ৫-এর মধ্যে ঘোরাফেরা করছে। যাইহোক, চলতি সপ্তাহে এই দুই মেগাই কিন্তু টপ করেনি। নিশ্চয়ই ভাবছেন কোন মেগা ৮ টিআরপি রেটিংস পেয়ে টপ করেছে? তাহলে জানিয়ে রাখি, এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে স্টার জলসার প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এই সপ্তাহে মেগার ঝুলিতে পড়েছে ৮ রেটিংস।

এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা

বেঙ্গল টপার- বিদ্যা ব্যানার্জি 8.0
দ্বিতীয়- পরশুরাম 7.7
তৃতীয়- রাঙামতি 7.4
চতুর্থ- পরিণীতা 7.2
পঞ্চম- ও মোর দরদিয়া 7.0

Leave a Comment