বিক্রম ব্যানার্জী, কলকাতা: গোটা বিশ্বে যেভাবে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আগে থেকে নিজের আখের গুছিয়ে নিচ্ছে ভারত। তৈরি হচ্ছে আগামীর আধুনিক যুদ্ধের জন্য। সেই মতোই, সাম্প্রতিককালে দেশে তৈরি একের পর এক আধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে নয়া দিল্লি। এবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম অগ্নি 3 ব্যালেস্টিক মিসাইলের (Agni 3 Missile) সফল পরীক্ষা চালালো ভারত। গতকাল অর্থাৎ 6 ফেব্রুয়ারি ওড়িশার চাঁদিপুরে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালেস্টিক মিসাইলটি সফলভাবে উৎক্ষেপণের পর সব রকম কার্যক্ষেত্রে সফল হয়েছে।
অগ্নি 3 ব্যালেস্টিক মিসাইলের ক্ষমতা
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতের কৌশলগত পারমাণবিক সম্পদের দায়িত্বে থাকা স্ট্যাটেজিক ফোর্সের কমান্ডের তত্ত্বাবধানে পরীক্ষা চালানো হয়েছিল দেশের গর্ব অগ্নি 3 এর। এই ক্ষেপণাস্ত্র উচ্চ ক্ষমতা সম্পন্ন পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। প্রতিরক্ষা আধিকারিকদের দাবি, দেশের এই নতুন ব্যালিস্টিক মিসাইল 3000 থেকে 3,500 কিলোমিটার রেঞ্জে হামলা চালাতে সক্ষম। অর্থাৎ এর রেঞ্জে চলে আসবে গোটা পাকিস্তান!
বিশেষজ্ঞ মহলের দাবি, বিগত দিনগুলিতে অগ্নি সিরিজের একাধিক ক্ষেপণাস্ত্র এমনকি উন্নত সংস্করণগুলির পরীক্ষা চালিয়েছে নয়া দিল্লি। তবে সেইসব ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অগ্নি 3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সবচেয়ে ক্ষমতাবান এবং ভারতের প্রতিরোধ ক্ষমতার বড় স্তম্ভ। রিপোর্ট অনুযায়ী, অগ্নি 3 ক্ষেপণাস্ত্র মূলত একটি দুই স্টেজ মিসাইল, এটি সলিড ফুয়েল দ্বারা চালিত। অর্থাৎ প্রথম ধাপের জ্বালানি শেষ হয়ে গেলে দ্বিতীয় ধাপের জ্বালানি দ্বারা চলবে এই ক্ষেপণাস্ত্র।
অবশ্যই পড়ুন: ইংরেজদের গুঁড়িয়ে ষষ্ঠবার বিশ্বকাপ জয়, বৈভবদের উপর টাকার বৃষ্টি BCCI-র!
উল্লেখ্য, এর আগে গত বছর অর্থাৎ 2025 সালের জুলাই মাস নাগাদ ওড়িশার চাঁদিপুর থেকে দুটি অল্প দূরত্বের ব্যালেস্টিক মিসাইল অগ্নি 1 এবং পৃথ্বী 2 মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছিল ভারত। এই পরীক্ষা চালানো হয়েছিল স্ট্যাটেজিক ফোর্সের কমান্ড এর তত্ত্বাবধানে। তবে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করে থাকে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা DRDO।