রেল চত্বর নোংরা করে গ্রেপ্তার লাখ লাখ মানুষ, কোটি টাকা জরিমানা তুলল পূর্ব রেল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রেলস্টেশন থেকে শুরু করে রেল ট্র্যাক, ট্রেনের কামরা সহ রেলের সম্পত্তি নোংরা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ নিয়ে ক্রমাগত প্রচার চালাচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। কিন্তু তাও সচেতন নন যাত্রীরা। মূলত নিত্যযাত্রী ও সেশনের খাওয়ার বিক্রেতাদের অসচেতনতার কারণেই স্টেশন চত্বরে ময়লা আবর্জনার পরিমাণ বাড়ে। মূলত সে কারণে কড়া হতে বাধ্য হচ্ছে রেল। জানলে অবাক হবেন, রেল চত্বর নোংরা করে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন লক্ষাধিক মানুষ। নিজেদের সামাজিক ব্যাধির মাসুল গুনতে হয়েছে তাঁদের। বিশেষ করে পূর্ব রেল মাত্র এক বছরে রেলের সম্পদ নোংরা করার অপরাধে কঠোর শাস্তি দিয়েছে!

ট্রেন, স্টেশন পরিষ্কার রাখতে কঠোর পদক্ষেপ রেলের

ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, স্টেশন বা ট্রেন থেকে কোনও খাবার কেনার পর তার মোড়ক বা প্লাস্টিক একটি নির্দিষ্ট জায়গায় বা ডাস্টবিনে ফেলা উচিত। তবে সাম্প্রতিককালে সেই প্রবণতা একেবারে কমে গিয়েছে বলা যায়। রেলের নিত্যযাত্রীরা স্টেশনের যত্রতত্র খাবারের প্যাকেট এমনকি চায়ের কাপ ফেলে রাখছেন। এর ফলে দিন দিন নোংরা হচ্ছে স্টেশন যত। মূলত সে কারণেই স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে কঠোর হয়েছে পূর্ব রেল।

রেল সূত্রে খবর, রেল ট্র্যাক থেকে শুরু করে প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বর নোংরা করলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। তাই এই প্রবণতা কমাতে জরিমানা এবং গ্রেফতারের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদি কেউ ইচ্ছাকৃত রেলের সম্পত্তি নোংরা করেন বা স্টেশন চত্বরে ময়লা আবর্জনা ফেলেন তবে তাঁকে 500 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। রেলের এই বিশেষ আইন ভারতীয় রেলের সমস্ত এলাকা অর্থাৎ বেলের সম্পত্তিতে প্রযোজ্য।

রেলের সম্পত্তিতে নোংরা ফেলা এমনকি থুতু, প্রস্রাব করা মলত্যাগ করার মতো কাজ করলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে অভিযুক্তকে। রেলের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিল মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব রেলের RPF রেল চত্বরে আবর্জনা ফেলার অপরাধে 6 লাখ 20 হাজার 905 জনকে গ্রেফতার করেছে। একই সাথে অপরাধীদের কাছ থেকে প্রায় 1 কোটি 22 হাজার টাকা জরিমানা নেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: ৫ জেলায় ধেয়ে আসছে ব্যাপক ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, আজকের আবহাওয়া

প্রসঙ্গত, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর জানিয়েছেন, রেলের সম্পত্তি বিশেষ করে প্লাটফর্ম, ট্রেন এবং স্টেশন চত্ত্বর আবর্জনা মুক্ত রাখা প্রত্যেক যাত্রীর অন্যতম কর্তব্য। বর্তমান সময়ে রেলের নিত্যযাত্রী থেকে শুরু করে স্টেশনের বিক্রেতাদের অসচেতনতার কারণেই রেলের সম্পত্তি নোংরা হচ্ছে। এই প্রবণতা আটকাতেই কঠোর হতে হয়েছে পূর্ব রেলকে।

Leave a Comment