সৌভিক মুখার্জী, কলকাতা: আজই বাংলায় ভোট ঘোষণা। আগামী মাসেই হতে পারে বিধানসভা নির্বাচন। তবে ভোটের আগেই কল্পতরু হল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিরাট ঘোষণা করলেন। অন্তর্বর্তী বাজেটে রাজ্যের মহিলাদের লক্ষীর ভাণ্ডারের ভাতা এমনিতেই ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে। এবার আরও এক ভাতা বাড়াল শাসকদল। হ্যাঁ, পুরোহিত এবং ইমাম মোয়াজ্জেমদের আর্থিক সহায়তা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা নিজেই এ কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
বাড়ল পুরোহিত এবং ইমামদের ভাতা
এক্স হ্যান্ডেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পুরোহিত এবং মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করা হচ্ছে। আজ যাদের সেবায় আমাদের সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সামাজিক জীবন সমৃদ্ধ থাকে, তাঁদের জন্য এই ঘোষণা। তাঁরা এখন থেকে প্রতিমাসে ১৫০০ টাকার বদলে ২০০০ টাকা করে ভাতা পাবেন।” এমনকি একই সঙ্গে পুরোহিত আর ইমাম মোয়াজ্জেমদের পক্ষ থেকে যথাযথভাবে দাখিলকৃত সমস্ত নতুন আবেদন রাজ্য সরকারের দ্বারা অনুমোদিত হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: রাজ্যে শীঘ্রই আরও ১৫ হাজার শিক্ষক নিয়োগ, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
শুধু এখানেই থেমে থাকেননি তিনি। মমতা জানান, “এমন একটি পরিবেশ গড়ে তুলতে পারে আমরা গর্বিত যেখানে প্রতিটি সম্প্রদায় আর প্রতিটি ঐতিহ্য সমানভাবে মর্যাদা ও শক্তি লাভ করে। আমাদের সমৃদ্ধি, আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক আর বাহকরা যাতে তাদের প্রাপ্য সম্মান আর স্বীকৃতিটুকু পায়, সেই সেই দিকেই আমরা এগোতে চাইছি। আমরা চাই, প্রতিটি সম্প্রদায় সমানভাবে এগিয়ে যাক। আধ্যাত্মিক ঐতিহ্যের ধারকদের প্রাপক স্বীকৃতি দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
I am pleased to announce an increase of ₹500 in the monthly honorariums extended to our purohits and muezzins, whose service sustains the spiritual and social life of our communities. With this revision, they will now receive ₹2,000 per month.
At the same time, all fresh…
— Mamata Banerjee (@MamataOfficial) March 15, 2026