শত্রু হবে খান খান! রাশিয়া থেকে আরও ২৮৮টি মিসাইল সমৃদ্ধ ৫ S-400 কিনছে ভারত

India To Buy New S-400 From Russia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মে মাসে, পাকিস্তানি ক্ষেপণাস্ত্রগুলিকে ভারতের মাটি স্পর্শ করতে দেয়নি রাশিয়ার গর্বের S-400 বা ভারতের সুদর্শন চক্র (India To Buy New S-400)। এবার সেই সাফল্যকে সামনে রেখে রাশিয়া থেকে 288টি অ্যান্টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র সমৃদ্ধ 5টি S-400 কিনতে চলেছে ভারত। বৃহস্পতিবার, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় বিষয়ক সমিতি রাশিয়া থেকে সুদর্শন চক্র কেনার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। ফিন্যান্স এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, রাশিয়া থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে 10 হাজার কোটি টাকা খরচ হবে প্রতিরক্ষা মন্ত্রকের।

আকাশ প্রতিরক্ষায় আরও শক্তিশালী ভারত

আগেই রাশিয়া থেকে নতুন 5টি S-400 কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল প্রতিরক্ষা মন্ত্রককে। অপারেশন সিঁদুরে এই রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষমতা স্মরণ করে পুনরায় বন্ধু দেশ রাশিয়ার কাছ থেকে নতুন নতুন সুদর্শন চক্র বা S-400 কেনার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের এই বিশেষ পদক্ষেপের পরই বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখেই নতুন 5টি সুদর্শন চক্র কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। যা এদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে। তাছাড়াও এই এক পদক্ষেপের কারণেই আগামী দিনে ভারতের দিকে চোখ তুলে তাকানোর আগে দশবার ভাববে শত্রু পক্ষ।

বলাই বাহুল্য, 2018 তে S-400 এর 5টি ইউনিট ভারতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাশিয়া। সেই মতোই চুক্তি অনুযায়ী তিনটি আগেই এসেছে ভারতে। বাকি দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চলতি বছরের মধ্যেই পেয়ে যাবে নয়া দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলার সময় সেই প্রতিশ্রুতি দিয়েছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মাঝে নতুন করে রাশিয়া থেকে আরও 5 S-400 কেনার যে সিদ্ধান্ত ভারত নিলো তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।

অবশ্যই পড়ুন: যে ৪ কারণে রবিবারের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে পারে ভারত

উল্লেখ্য, রাশিয়া থেকে সুদর্শন চক্রের নতুন ইউনিট কেনার পাশাপাশি তৎপরতার সাথে ভারত ডায়নামিক্স লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাণকারী সংস্থা এবং রপ্তানিকারক রোজোবোরাএক্স এর যৌথ উদ্যোগে তৈরি হওয়া পন্টসার এয়ার ডিফেন্স সিস্টেমও কেনার সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্বল্প পাল্লার হলেও এর ক্ষেপণাস্ত্র গুলি নিখুঁতভাবে শত্রুর ড্রোন এবং যুদ্ধবিমান ধ্বংস করে সেগুলিকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। বলে রাখি, 36 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করে হামলা চালাতে পারে এই প্রতিরক্ষা ব্যবস্থা।

Leave a Comment