শনি-রবিবার শিয়ালদা ডিভিশনে বাতিল বহু ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের ভোগান্তি যেন কমারই নাম নিচ্ছে না। বরং তা দিনে দিনে বেড়ে চলেছে। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ট্রেন বাতিল, ট্রেন দেরিতে চলা, পুনর্নিধারণ হয়ে যাওয়া ইত্যাদি সহ নানা ঘটনার জেরে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। জানা গিয়েছে, সপ্তাহান্তে অর্থাৎ শনিবার এবং রবিবার মিলিয়ে শিয়ালদা বিভাগে আবারও একবার বহু ট্রেন বাতিল (Sealdah Train Cancelled) করল পূর্ব রেল। সেইসঙ্গে আরও বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ হবে বলে জানিয়েছে পূর্ব রেল।

শনি, রবিবার বহু ট্রেন বাতিল করল রেল

ট্রেন বাতিল নিয়ে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, দমদম জংশন স্টেশনে নন-ইন্টারলকিং কাজের জন্য ৪ এপ্রিল রাত ১১টা ৫০ মিনিট থেকে ৫ এপ্রিল ভোর ৪টে ২০ মিনিট পর্যন্ত (শনিবার/রবিবার) ৪ ঘণ্টা ৩০ মিনিটের ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এর ফলে, ট্রেন চলাচলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল বাতিল থাকবে

শনিবার

  • শিয়ালদহ–ডানকুনি: ৩২৪৯১ আপ / ৩২২২২ ডাউন
  • শিয়ালদহ–রানাঘাট: ৬৩১১১ আপ
  • শিয়ালদহ–নৈহাটি: ৩১৪৪৯ আপ / ৩১৪৫০ ডাউন
  • শিয়ালদহ–বনগাঁ জংশন: ৩৩৬৫৯ আপ / ৩৩৬৬০ ডাউন
  • শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন: ৩১৮৪৪ ডাউন
  • রবিবার বাতিল থাকবে
  • শিয়ালদহ–ডানকুনি: ৩২২১১ আপ / ৩২২১২ ডাউন
  • শিয়ালদহ–কৃষ্ণনগর সিটি জংশন: ৩১৮১১ আপ
  • শিয়ালদহ–বনগাঁ জংশন: ৩৩৬১১ আপ

কোন কোন ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত হবে?

জানা গিয়েছে, ট্রেন নম্বর ৬৩১০৩ ডাউন লালগোলা–শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার রানাঘাটে যাত্রা শেষ করবে। ৩১৫৪২ ডাউন শান্তিপুর–শিয়ালদহ লোকাল ব্যারাকপুরে যাত্রা শেষ করবে। অপরদিকে ট্রেন নম্বর ৩১৫১১ আপ শিয়ালদহ–শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে শুরু করবে। সেইসঙ্গে ট্রেন নম্বর ৩৩৬৫৮ ডাউন বনগাঁ–শিয়ালদহ লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। ট্রেন নম্বর ৩৩৬৬৩ আপ শিয়ালদহ–বনগাঁ লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে শুরু করবে।

আরও পড়ুনঃ এপ্রিলে মেলেনি যুবসাথীর টাকা? বেকার ভাতা ঢোকার দিন জানাল রাজ্য সরকার

রেল জানিয়েছে, ট্রেন নম্বর, ১৩১০৬ বালিয়া–শিয়ালদহ এক্সপ্রেস ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে । ১৩১৩০ যোগবনী–কলকাতা এক্সপ্রেস ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে। এছাড়া ১৩১৪১ নিউ আলিপুরদুয়ার–শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস ১ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে । সেইসঙ্গে ৫৩১৭২ লালগোলা–শিয়ালদহ প্যাসেঞ্জার ৩০ মিনিট দেরিতে চলবে। ৫৩১৭১ শিয়ালদহ–লালগোলা প্যাসেঞ্জার ১ ঘণ্টা দেরিতে চলবে। ৩৩৬১৩ আপ শিয়ালদহ–বনগাঁ লোকাল ২০ মিনিট দেরিতে চলবে বলে খবর।

 

Leave a Comment