সহেলি মিত্র, কলকাতা: সাধারণ রেল যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার আপনিও যদি ট্রেনে ওঠা মাত্রই অসুস্থ বোধ করেন কিংবা আপনার সঙ্গে থাকা কারোর শরীর যাত্রাপথে খারাপ হয়ে যায় তাহলে আর চিন্তার কোনো ব্যাপার নয়। এর কারণ এবার শিয়ালদা ডিভিশনের (Sealdah) বহু স্টেশনে মিলবে ওষুধ। শুধু ওষুধই নয়, আরও বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন স্টেশনে। যাত্রীদের সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। আপনিও কি সম্প্রতি শিয়ালদা বিভাগের কোনো ট্রেনে যাতায়াত করবেন বলে ভাবছেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ পূর্ব রেলের
জানা গিয়েছে, ওষুধ, ব্যক্তিগত স্বাস্থ্য সংক্রান্ত পণ্য-এর পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে দিন-রাত খোলা থাকবে, এমন ওষুধের দোকানের ব্যবস্থা করেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এর জন্য একটি বাণিজ্যিক সংস্থাকে তিন বছরের লিজ়ে ওই দায়িত্ব দেওয়া হয়েছে।
স্টেশনে স্টেশনে দিন রাত খোলা থাকবে দোকান
রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ও দমদম স্টেশনে ইতিমধ্যেই চালু হয়েছে এমন দোকান। এ ছাড়া কলকাতা, বালিগঞ্জ, ডানকুনি, বিরাটি, মধ্যমগ্রাম, সোনারপুর, সোদপুর, কাঁকিনাড়া, বগুলা, শান্তিপুর জংশন, বারাসত, গোবরডাঙা, ঠাকুরনগর, মাঝেরহাট, যাদবপুর, খড়দহ, নৈহাটি, কাঁচরাপাড়া স্টেশনেও এই দোকান খোলা হবে বলে রেল সূত্রের খবর।
আরও পড়ুনঃ ১৫০ কিমি বেগে ছুটল ট্রেন! অক্ষত রইল জল ভর্তি গ্লাস, ধানবাদ ডিভিশনে বড় কৃতিত্ব রেলের
কী কী ওষুধ পাওয়া যাবে?
এখন নিশ্চয়ই ভাবছেন এই দোকানগুলিতে কী কী ওষুধ মিলবে? জানা গিয়েছে, দোকানে জীবনদায়ী বিভিন্ন জেনেরিক ওষুধ ছাড়াও একাধিক নামী সংস্থার ওষুধ পাওয়া যাবে। এ ছাড়াও, কয়েক মাস বয়সি শিশুদের উপযোগী বিভিন্ন দুধ, অন্য খাবার, সাবান, স্যানিটাইজ়ারের পাশাপাশি মহিলাদের ব্যক্তিগত স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত পণ্যও থাকবে। জেনেরিক ওষুধের ক্ষেত্রে যাত্রীরা যাতে সুলভ মূল্যে ওষুধ পান, তা দেখার জন্য রেলের তরফে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
Spending some time on betjee. Seems reliable and it has a lot of offer. Lets hope luck is on my side! Start here: betjee
Gave vn888com a spin. The registration process was a bit clunky, but once I got in, the site was alright. Their bonuses were a little confusing at first, make sure to read the terms and conditions. Decent enough selection of games, though. Give them a look, but read the fine print: vn888com.