শীঘ্রই মালয়েশিয়াতেও মিলবে ভারতের UPI পরিষেবা, ঘোষণা প্রধানমন্ত্রীর

UPI In Malaysia

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও বিদেশের মাটিতে হল ভারতের জয়জয়কার। আপনিও কি কয়েকদিনের মধ্যেই মালয়েশিয়া ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে এবার মালয়েশিয়াতেও খুব শীঘ্রই UPI পরিষেবা শুরু হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

এবার মালয়েশিয়াতেও মিলবে UPI পরিষেবা

আসলে শনিবার কুয়ালালামপুরে ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় ঘোষণা করেন। তিনি বলেন যে ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI) শীঘ্রই মালয়েশিয়ায় চালু হবে। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে বাণিজ্য এবং অর্থ লেনদেনকে ব্যাপকভাবে সহজ করবে। প্রধানমন্ত্রী মোদী ভারতকে বিশ্বের জন্য একটি বিশ্বস্ত অংশীদার হিসাবে বর্ণনা করেছেন।ভারত ও মালয়েশিয়ার মধ্যে গভীর সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে ভাষা ও সংস্কৃতিতে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে।

তিনি কুয়ালালামপুরে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের, বিশেষ করে তামিল সম্প্রদায়ের প্রশংসা করে তাদেরকে দুই দেশের মধ্যে একটি শক্তিশালী সেতু হিসেবে অভিহিত করেন। প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও স্মরণ করেন। তিনি ইব্রাহিমের সংস্কারবাদী চিন্তাভাবনা এবং ২০২৫ সালে আসিয়ান চেয়ারম্যান পদের জন্য তাঁর প্রার্থীতার প্রশংসা করেন।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ম শিথিল করল পশ্চিমবঙ্গ সরকার, আবেদন প্রক্রিয়ায় বড়সড় বদল

UPI কি?

UPI (ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস) হল একটি রিয়েল-টাইম, 24/7 তাৎক্ষণিক পেমেন্ট সিস্টেম যা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা তৈরি করা হয়েছে। এটি একটি UPI পিন ব্যবহার করে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্ক করে নিরাপদ এবং তাৎক্ষণিক টাকা ট্রান্সফার, বিল পেমেন্ট এবং মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে সাহায্য করে।

Leave a Comment