শীত কাটিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি, সতর্কতা জেলায় জেলায়, আজকের আবহাওয়া

South Bengal Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় এখনও শীত জারি রয়েছে। ভোর ও রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা গায়ে লাগছে। যদিও এরকম আবহাওয়া বেশিদিন থাকবে না। কারণ আজ বুধবার থেকে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই বাংলার হাওয়া বদলের পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ নামবে ঝমঝমিয়ে বৃষ্টি। সৌজন্যে পশ্চিমী ঝঞ্ঝা। সকালে তেমন গরম না থাকলেও, বেলা যত এগোবে তত গরম অনুভূত হতে শুরু করবে। ঠান্ডা পোশাক পরতে পারবেন না। হালকা পোশাক পরে বের হলেও ঘামতে শুরু করবে।

আবহাওয়া বিভাগ ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তাপমাত্রা আর কমবে না। এখন থেকে শীতকে বিদায় জানাতে আমাদের প্রস্তুত থাকতে হবে। গত সোমবার থেকে শহরের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আবহাওয়া বিভাগ অনুমান করছে যে গত চার দিনেই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেয়েছে। ফলস্বরূপ, বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার শীতকাল শেষ হতে চলেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার (South Bengal Weather Today) হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ বুধবার শীতের হালকা ব্যাটিং জারি থাকবে বীরভূম, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। এছাড়াও উল্লেখিত জেলাগুলি সহ উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় হালকা কুয়াশা পড়তে পারে। কলকাতা শহরেও উষ্ণতা একলাফে বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। আজ থেকে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

আরও পড়ুন: ATM থেকেই মিলবে ১০, ২০, ৫০ এর কয়েন, নোট! খুচরোর সমস্যা মেটাতে আসরে সরকার

সকালে কলকাতায় কুয়াশা পড়বে। তাই এই সময় সাবধানতা অবলম্বন করুন। এই মাসে দক্ষিণবঙ্গ থেকে শীত অনেকটাই চলে যাবে। বিশেষ করে দিন যত এগোবে, তত উষ্ণতা বাড়বে। তবে সকাল ও রাত একটু ঠান্ডা অনুভূত হতে পারে। কুয়াশাও পড়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ আবার দার্জিলিংয়ে হালকা তুষারপাত; সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও। অব্যাহত রয়েছে ঘন কুয়াশার দাপটও। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পশ্চিম ভারতের আশেপাশের অঞ্চলে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। এছাড়াও, ৩০ জানুয়ারি শুক্রবার আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে। ইতিমধ্যে, একটি ঘূর্ণাবর্ত বর্তমানে দক্ষিণ পাঞ্জাবের উপর অবস্থান করছে। জানা গেছে যে এই ঘূর্ণাবর্তের একটি অক্ষ রাজস্থান পর্যন্ত বিস্তৃত এবং এটিই ক্রমবর্ধমান উত্তাপের কারণ। আগামী দিনে আরও বেশ পারদ চড়বে বাংলায় বলে খবর।

Leave a Comment