শীত, বৃষ্টির দিন শেষ! দক্ষিণবঙ্গে এবার গরমের খেলা, নজরে ৪ জেলা! আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতা: সুখের শীত এবং বৃষ্টির দিন, এবার ধেয়ে আসছে তীব্র গরম। আগামী দিনে চরচড়িয়ে বাড়বে গরম। আবহাওয়া অফিসের এহেন পূর্বাভাসে ইতিমধ্যেই রাতের ঘুম উড়েছে সকলের। আগামী দিনে নেই কোনও বৃষ্টি কিংবা কালবৈশাখীর সম্ভাবনা, থাকবে শুধুই গরম আর গরম। আজ শুক্রবার থেকে আগামী কয়েকদিনের মধ্যেই বাংলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। যে কারণে এখন থেকেই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিছু কিছু জেলায় রাত বা ভোরের দিকে ঠান্ডা থাকলেও যত বেলা বাড়বে ততই উধাও হবে শীতের আমেজ। আজ কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। বৃষ্টি কমতেই পশ্চিমের বিভিন্ন জেলাগুলিতে বাড়তে শুরু করেছে গরম। জানা গিয়েছে, আগামী কয়েক ঘন্টায় বিশেষত পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও বর্ধমানে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩১-৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে চলতি সপ্তাহেই এই তাপমাত্রা পৌঁছাবে ৩৫ সেলসিয়াস এর কাছাকাছি থাকবে বলে খবর।

আরও পড়ুন: ১০ লাখ টাকা পর্যন্ত রিফান্ড করছে SAHARA, পেতে হলে আবেদন করুন এভাবে…

রক্ষে একটাই, দিনের বেলায় অস্বস্তিকর গরম লক্ষ্য করা গেলেও এখনো অবধি রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। আপাতত বীরভূম থেকে শুরু করে নদীয়া জেলার আবহাওয়া মোটের ওপর ঠান্ডা রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী দুদিনে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই যদিও। তারপরে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস অবধি তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থানরত রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যেটি বর্তমানে অব্যাহত রয়েছে এবং তা  সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। যদিও এর প্রভাব বাংলায় তেমন পড়বে না বলেই খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। যারা আগামী দিনে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের পোয়া বারো হতে পারে। কারণ আজ থেকে আগামী কয়েকদিনের মধ্যের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Leave a Comment