শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ২ লাখেরও বেশি, পোস্ট অফিসের সেরা স্কিম এটি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের এবং পরিবারের ভবিষ্যৎ আর্থিক দিক থেকে সুরক্ষিত রাখতে দেশবাসীর পছন্দের ঠিকানা ভারতীয় পোস্ট অফিস। এই সরকারি আর্থিক প্রতিষ্ঠানটিতে এমন অনেক স্কিম রয়েছে (Post Office Savings Scheme) যেগুলি আজকের দিনে দাঁড়িয়ে স্টক মার্কেট বা SIP-র রমরমার মধ্যেও সমান ভাবে জনপ্রিয়। সেই তালিকায় একেবারে প্রথম সারিতে নাম রয়েছে পোস্ট অফিসের NSC বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমের। ভারতীয় পোস্ট অফিসের এই ক্ষুদ্র সঞ্চয় স্কিমে টাকা রেখে শুধুমাত্র সুদ থেকেই 2 লাখ টাকা আয় করতে পারবেন গ্রাহক।

NSC স্কিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য

প্রথমেই বলে রাখি, পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট সহ অন্যান্য সমস্ত স্কিমে অর্থ বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিহীন। এখানে টাকা রাখলে তাঁর গ্যারান্টি দেবে খোদ সরকার। দ্বিতীয়ত, পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে একজন ব্যক্তি চাইলে মাত্র 1000 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। সবচেয়ে বড় কথা, বর্তমানে এই স্কিমে বিনিয়োগের উপর বার্ষিক 7.7 শতাংশ সুদ দিচ্ছে পোস্ট অফিস।

বলে রাখা প্রয়োজন, পোস্ট অফিসের এই সরকারি স্কিমে সুদ দেওয়া হয় মূলত কম্পাউন্ডিং ভিত্তিতে। পরবর্তীতে মেয়াদ পূরণ হয়ে গেলে এই স্কিমের সুদাসল পাঠিয়ে দেওয়া হবে গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে। এই স্কিম থেকে মোটা সুদ পেতে চাইলে শর্ত একটাই, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে 5 বছরের জন্য বিনিয়োগ করতেই হবে। আসলে এটাই এই প্রকল্পের লকিং পিরিয়ড। 5 বছরের আগে অর্থ তুলে নিলে সুদ থেকে বঞ্চিত হবেন বিনিয়োগকারী।

না বললেই নয়, এই স্কিমে একজন 18 বছর বা তার থেকে বেশি বয়সী ব্যক্তি বিনিয়োগ করতে পারবেন। তাছাড়াও 10 বছর বয়সী শিশুদের নামেও এই স্কিমে বিনিয়োগ করতে পারেন অভিভাবকরা। এই স্কিমে যে সুবিধাটি সবচেয়ে বেশি আকর্ষণ করে গ্রাহকদের তা হলো এই প্রকল্পে আয়কর আইনের 80C ধারা অনুযায়ী কর ছাড়ের সুবিধা রয়েছে।

অবশ্যই পড়ুন: কলকাতায় তাপমাত্রা বাড়লেও দক্ষিণবঙ্গে ফের নামবে পারদ, ৫ জেলায় শীতের আভাস, আজকের আবহাওয়া

কীভাবে শুধুমাত্র সুদ থেকে 2 লাখ বা তারও বেশি অর্থ আয় করা যাবে?

প্রথমেই জানানো হয়েছে, পোস্ট অফিসের এই স্কিমে সর্বনিম্ন 1000 টাকা থেকে বিনিয়োগ করা যায়। এই প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ কোনও সীমা নেই। ফলে গ্রাহকরা যত খুশি অর্থ এই প্রকল্পে জমা করতে পারেন। তবে যদি এই স্কিমের অধীনে শুধুমাত্র সুদ থেকে 2 লাখ বা তারও বেশি অর্থ আয় করতে চান সে ক্ষেত্রে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে একাকালীন 5 বছরের জন্য 5 লাখ টাকা জমা করুন। পরবর্তীতে ওই অর্থের উপর বার্ষিক 7.7 শতাংশ সুদ জমা হয়ে 5 বছর পর মেয়াদ পূর্তিতে হাতে আসবে 7 লাখ 24 হাজার 517 টাকা। অর্থাৎ পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করে শুধুমাত্র সুদ থেকেই 2 লাখ 24 হাজার 517 টাকা পাচ্ছেন আপনি। এরপর বিনিয়োগের পরিমাণ যত বেশি হবে সুদের পরিমাণ তত বাড়বে।

Leave a Comment