শুরুতেই বেতন ১৯,৯০০! মাধ্যমিক পাসে রাজ্য পুলিশে প্রায় দু’হাজার শূন্যপদে নিয়োগ

Jammu Kashmir Constable Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য বিরাট সুসংবাদ। কারণ, এবার রাজ্যের পুলিশ বিভাগের তরফ থেকে কনস্টেবল নিয়োগের (Jammu Kashmir Constable Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে প্রায় দুই হাজার শূন্যপদ রয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, চাকরি প্রার্থীরা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে এবং শুরুতেই দেওয়া হবে মোটা অংকের বেতন। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি

জানিয়ে রাখি, এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জম্মু কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। আর এখানে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট শূন্যপদ রয়েছে ১৮১৫টি। তবে জম্মু বিভাগের জন্য ৯৩৪টি এবং কাশ্মীর বিভাগের জন্য ৮৮১টি শূন্য দ আছে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মেট্রিকুলেশন বা মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

জানা যাচ্ছে, এই পদে চাকরি পেলে প্রতি মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,০০০ টাকা বেতন দেওয়া হবে। এছাড়া এইচআরএ, ডিএ, টিএ এবং অন্যান্য ভাতা যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেধা তালিকার মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: বরীয়ান যোগে বিয়ের ফুল ফুটবে ৪ রাশির! আজকের রাশিফল, ২১ জানুয়ারি

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে জম্মু-কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।

তবে উল্লেখ করার বিষয়, এখানে আবেদন শুরু হয়েছে ১৯ জানুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

Jammu Kashmir Constable Official Notification- Download Now

Leave a Comment