সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। এবার ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন বা এনটিপিসি-র তরফ থেকে এক্সিকিউটিভ নিয়োগের (NTPC Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে প্রায় পাঁচশোর বেশি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আর এই পদে চাকরি পেলে শুরুতে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
এনটিপিসি-তে নিয়োগের বিজ্ঞপ্তি
জাতীয় তাপ বিদ্যুৎ কর্পোরেশন বা এনটিপিসি-র তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে শূন্যপদ রয়েছে ৫১৫টি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাথে GATE ২০২৫ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স হয়েছে ২৭ বছর। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এনটিপিসি-র এই পদে চাকরি পেলে শুরুতেই ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে তবে। অন্তিম বেতন পৌঁছবে ১,৪০,০০০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া অন্যান্য ভাতা যুক্ত থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে কোনওরকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের GATE ২০২৫ পরীক্ষার উপর ভিত্তি করে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
আরও পড়ুন: সেপ্টেম্বরেই আসছে iPhone 18 সিরিজ! লিক হল দাম ও ফিচার্স
আবেদন পদ্ধতি
চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে এনটিপিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
- তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ১১ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন।
NTPC Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।