শুরুতেই বেতন ৪৮,৪৮০! পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে স্নাতক পাসে চাকরি, চলছে আবেদন 

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্কের চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের তরফ থেকে নিয়োগের (Punjab And Sind Bank Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে অনলাইনে আবেদন চলছে। আর এখানে ১০০০ হাজার শূন্যপদ রয়েছে। সবথেকে বড় ব্যাপার, এখানে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে প্রায় ৫০ হাজার টাকা বেতন। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে নিয়োগের বিজ্ঞপ্তি

এই ব্যাঙ্কের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্থায়ী ব্যাঙ্ক কর্মকর্তা পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট ১০০০টি শূন্যপদ আছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে ৩০টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নতুন স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে তপশিলি বাণিজ্যিক ব্যাঙ্ক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার হিসেবে যোগ্যতা দরকার পড়বে এবং নূন্যতম ১৮ মাস অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা কত লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ০১/০৩/২০২৫ তারিখ অনুযায়ী ২০ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এখানে চাকরি পেলে প্রার্থীদের জেএমজিএস-১ স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। যেমনটা জানানো হয়েছে, প্রার্থীদের বেতন থাকবে ৪৮ হাজার ৪৮০ টাকা থেকে ৮৫ হাজার ৯২০ টাকার মধ্যে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা, বাছাই পর্ব, ইন্টারভিউ, স্থানীয় ভাষার পরীক্ষা এবং মেধা তালিকার মাধ্যমে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: শুরুতেই বেতন ২৪,৯০০! BSNL-র অফিসে চাকরি, চলছে অনলাইনে আবেদন

আবেদন পদ্ধতি

এখানে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করুন—

  • প্রথমে অফিসিয়াল পোর্টাল https://ibpsreg.ibps.in/psbmar26/ ভিজিট করুন।
  • এরপর বৈধ ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত এবং শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করুন।
  • সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করে দিন।

উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ৩১ মার্চ থেকে এবং আবেদন চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

Punjab And Sind Bank Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment