শুরুতেই বেতন ৫৬,১০০! পরীক্ষা ছাড়াই ভারতীয় আর্মিতে চাকরি

Indian Army Recruitment 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল বিরাট সংবাদ। কারণ, ভারতীয় সেনাবাহিনী এবার এনসিসি স্পেশাল এন্ট্রি বিভাগে নিয়োগের বিজ্ঞপ্তি (Indian Army Recruitment 2026) জারি করেছে, যেখানে চাকরিপ্রার্থীরা স্নাতক হলেই আবেদন করতে পারছে। ইতিমধ্যে এখানে অনলাইনে আবেদন শুরু হয়েছে। তাই আপনিও যদি যোগ্য হন এবং আবেদন করতে চান, তাহলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

ভারতীয় আর্মিতে নিয়োগের বিজ্ঞপ্তি

ভারতীয় আর্মির তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে শর্ট সার্ভিস কমিশন নন-টেকনিক্যাল এবং এনসিসি স্পেশাল এন্ট্রি পদে নিয়োগের কথা উল্লেখ রয়েছে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৭০টি।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে অবশ্যই এনসিসি সার্টিফিকেট দরকার পড়বে এখানে আবেদন করার জন্য।

বয়স সীমা কত লাগবে?

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ১৯ থেকে ২৫ বছর বয়স চাওয়া হয়েছে। তার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

এখানে নিযুক্ত হলে প্রতি মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা বেতন দেওয়া হবে বলে জানানো হয়েছে। এছাড়াও অতিরিক্ত ভাতা যুক্ত থাকবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কোনওরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীদের আবেদন জমা দেওয়ার পর এনসিসি সার্টিফিকেটের গ্রেড এবং স্নাতকের নম্বরের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। তারপর সেই তালিকায় যাদের নাম থাকবে, তাদেরকে ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে।

আরও পড়ুন: পূর্বাষাঢ়া নক্ষত্রে শনির দোষ কাটবে ৪ রাশির! আজকের রাশিফল, ১৪ ফেব্রুয়ারি

আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য আমাদের প্রতিবেদনের নিচে ভারতীয় আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুঁজে বার করুন।
  • তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • তারপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
  • তারপর নির্ধারিত ফি প্রদান করে সাবমিট করুন।

উল্লেখ্য, এখানে আবেদন শুরু হয়েছে ১২ ফেব্রুয়ারি থেকে এবং আবেদন চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সেরে নেবেন।

Indian Army Official Notification: Download Now

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment